1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
তিন দফা দাবিতে বন্ধ হাকিমপুরের স্কুল শিক্ষকদের শাটডাউন - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

তিন দফা দাবিতে বন্ধ হাকিমপুরের স্কুল শিক্ষকদের শাটডাউন

হাকিমপুর (দিনাজপুর ) প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫ ৬:১৯ পিএম
শেয়ার করুন

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস চত্বরে শাটডাউন কর্মসূচি পালন করেছেন। বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫, সকাল ১১টায় শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে তারা প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ও শিক্ষকদের পেশাগত উন্নয়নসহ ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান জানান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ শাটডাউন কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শিক্ষকরা।

শিক্ষক নেতারা জানান, গত ৮ ও ১০ নভেম্বর ঢাকায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সামনে আন্দোলনের সময় বহু শিক্ষক অসুস্থ হয়ে পড়েন এবং একজন সহকারী শিক্ষক মৃত্যুবরণ করেন। আন্দোলনের পর মন্ত্রণালয় তাদের দাবি নীতিগতভাবে মেনে নেওয়ার আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। এ অবস্থায় বাধ্য হয়ে তারা আবারও মাঠে নেমেছেন।

শিক্ষকদের দাবি হলো সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড প্রদান, দুটি টাইম-স্কেল চালু এবং শতভাগ পদোন্নতি নিশ্চিতসহ পদোন্নতির সুস্পষ্ট সুযোগ তৈরির মাধ্যমে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় কাঠামোগত স্থিতিশীলতা আনা।
শিক্ষকরা আরো বলেন আমাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা বাড়ি ফিরব না। দাবি বাস্তবায়ন হলে আমরা দ্রুত বিদ্যালয়ে ফিরে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান স্বাভাবিকভাবে শুরু করবো।

শাটডাউন কর্মসূচির কারণে হাকিমপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান কার্যত বন্ধ হয়ে গেছে। এতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় অভিভাবকদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। শিক্ষকরা আশা করছেন, দ্রুত প্রজ্ঞাপন জারি করে তাদের দাবি বাস্তবায়িত হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *