1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
তেলের ট্যাংক বিস্ফোরণে ৪ শ্রমিক নিহত - আজকের কাগজ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ফেসবুকে প্রেম, ধর্মান্তরিত হয়ে চীনের ওয়্যাং বিয়ে করলেন বাংলাদেশী লিজাকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা জানালেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর সাদেকা হালিমসহ ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত চট্টগ্রামে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ৩ অটোরিকশা, নিহত ২ কুড়িগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ঘিরে কিশোর-কিশোরীদের ফুটবল উৎসব আমিরাতে ভিসা বাতিল নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যনগর সীমান্তে বাঙ্গালভিটায় বিজিবির অভিযানে, ২৮ ভারতীয় গরু ও ১ টি স্টিলবডি নৌকা আটক ফুলবাড়ী সীমান্তে ২৯ বিজিবির অভিযানে নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা: বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিক্রিয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের পক্ষে আদালতে ছিল না কোন আইনজীবী

তেলের ট্যাংক বিস্ফোরণে ৪ শ্রমিক নিহত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৪২ এএম
শেয়ার করুন
বগুড়ার শেরপুরে একটি বেসরকারি কম্পানিতে তেলের কনটেইনার বিস্ফোরণে চার শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো তিন শ্রমিক। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কসংলগ্ন উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা নামক স্থানে অবস্থিত মজুমদার প্রডাক্টস লিমিটেডে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহতরা হলেন নীলফামারী জেলার সৈয়দপুর পৌর শহরের অফিসার্স কলোনি এলাকার খলিলুর রহমানের ছেলে মো. ইমরান হোসেন (৩২), একই এলাকার সোলায়মান আলীর ছেলে মোহাম্মদ আবু সাঈদ (৩৮), আব্দুস সালামের ছেলে মো. মনির হোসেন (২৮) ও রুবেল আহমেদ (৩১)।

মজুমদার প্রডাক্টস লিমিটেডের মানবসম্পদ কর্মকর্তা রঞ্জন চক্রবর্তী জানান, ঘটনার সময় তাদের কম্পানির ঠিকাদারের সাতজন শ্রমিক রাইচ ব্র্যান তেল উৎপাদনের কনটেইনার মেরামতের কাজ করছিলেন। এ সময় হঠাৎ কনটেইনারটিতে বিস্ফোরণ ঘটে। এতে অগ্নিদগ্ধ হয়ে ওই সব শ্রমিক গুরুতর আহত  হন।

পরে কম্পানির অন্য কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু সেখানে অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক তাদের বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির সহকারি উপপরিদর্শক (এএসআই) মো. লালন মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিস্ফোরণে গুরুতর আহতদের মধ্যে চারজনকে বগুড়ার শজিমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে নিহতদের লাশ হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়।

আর বাকি আহতরা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন বলে শুনেছেন তিনি।শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বখতিয়ার উদ্দিন বলেন, ‘মজুমদার কম্পানিতে আগুন লেগেছে- এমন সংবাদ পেয়ে দ্রুত সেখানে যাই। কিন্তু ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন কম্পানির লোকজন।’

হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন শেরপুর থানার ওসি।

এই বিভাগের আরো খবর