1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
দলীয়করন ও রাজনীতিকরণ মুক্ত ক্রীড়াঙ্গন গড়তে চাই : আমিনুল হক - আজকের কাগজ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এমপিরা ‘ঋণখেলাপি’ নন, ‘ঋণগ্রস্ত’—স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, কড়া জবাব রুমিনের কাভার্ডভ্যান কেটে ৪ কোটি ৮০ লাখ টাকা মুল্যের ইয়াবা সহ ৫ জন আটক দিনাজপুরের ২৯ বিজিবির অভিযান: ভারতীয় ইনজেকশন, ট্যাবলেট ও ইস্কফ সিরাপ জব্দ নওগাঁয় সিন্ডিকেটে জিম্মি আম চাষিরা বায়ান্ন কেজিতে ক্রয় একমন বিক্রয় চল্লিশ কেজিতে কটিয়াদীতে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্র সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের রীতি বাতিল ঘোষণা ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে: শিক্ষামন্ত্রী পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, পুলিশ কর্মকর্তা সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর নওগাঁয় শিক্ষিকাকে যৌন হেনস্তাকারী অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

দলীয়করন ও রাজনীতিকরণ মুক্ত ক্রীড়াঙ্গন গড়তে চাই : আমিনুল হক

মোঃ জাকির হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪ ৪:৩১ পিএম
শেয়ার করুন

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক সদস্যসচিব জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার শেখ হাসিনার সরকার যেভাবে দেশের ক্রীড়াঙ্গনকে দলীয়করণ ও রাজনীতিকরণ করেছে। আমরা ঠিক তার উল্টোটা করতে চাই। আমরা দেশের ক্রীড়াঙ্গনকে দলীয়করণ ও রাজনীতিকরণ করবো না। আমরা দলীয়করন মুক্ত একটা ক্রীড়াঙ্গন গড়তে চাই, এর অন্যতম লক্ষ্য হচ্ছে,আমরা বাংলাদেশের প্রত্যাকটি অঞ্চলে খেলাধুলা ছড়িয়ে দিতে চাই।

তিনি বলেন, আজকে আমাদের যুবসমাজ মাদকের দিকে ঢলে পরেছে, যেখানে যুব সমাজকে একটা বাস্তবিক অর্থে ভালো ভবিষ্যৎ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের খেলাধুলার আয়োজন করতে হবে। যুবসমাজকে খেলাধুলার মধ্যে সম্পৃক্ততার মধ্য দিয়ে আমরা বাংলাদেশে একটা সুন্দর মাদকমুক্ত সমাজ গড়তে পারবো। তাই মাদকমুক্ত সমাজ গড়তে যুব সমাজকে এগিয়ে আসতে হবে।

জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক বলেন, আওয়ামী স্বৈরাচার সরকার দেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে দিয়ে গেছে, সেই ক্রীড়াঙ্গনকে নতুন ভাবে ঢেলে সাজাতে হবে; ঢেলে সাজাতে সকলকে সহযোগিতায় এগিয়ে আসতে হবে।

আজ শুক্রবার (০৪ অক্টোবর) বিকেলে ঢাকা উত্তরার কামারপাড়া স্কুল মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টূর্নামেন্ট-২০২৪ ইং এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

জিয়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে তুরাগ থানা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী জহিরুল ইসলাম এর সভাপতিত্বে জিয়া স্পোর্টিং ক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি তুরাগ থানা ছাত্রদল নেতা আবির রহমান শুভর সন্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাজী মোস্তফা জামান, মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন সরকার টিপু, কাউন্সিলর আলী আকবর আলী, আফাজ উদ্দিন, আহসান হাবিব মোল্লা,তুরাগ থানা বিএনপির যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ খোকা, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন সোহাগ রাজা,রিপন হাসান খন্দকার,বিমানবন্দর থানা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলু,দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন তালুকদার, বিমানবন্দর থানা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সবুজসহ প্রমুখ।

এই বিভাগের আরো খবর