1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
‘দুঃসংবাদ’ দিল আবহাওয়া অফিস - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনের জন্য ৪২ প্রতীক চূড়ান্ত গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মামা কারাগারে প্রতারণার মামলায় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, মোট বহরে যুক্ত হবে ২৫টি মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া জ্বালানি তেলের দাম বাড়ানোর আর পরিকল্পনা নেই, সুযোগ এলে কমানো হবে: প্রতিমন্ত্রী অমিত ধর্মপাশায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও রেলি অনুষ্ঠিত পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে চৌদ্দগ্রামে বিএনপির মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

‘দুঃসংবাদ’ দিল আবহাওয়া অফিস

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩ ১২:০৮ পিএম
শেয়ার করুন

মৌসুমি বায়ু পুরোপুরি সক্রিয় হওয়ায় দেশে বৃষ্টিপাত বেড়েছে। বৃষ্টিপাতের এই প্রবণতা আগামী বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে আগামী বৃহস্পতিবার তা কমে আসতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

দেশের সব বিভাগেই আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে।

রবিবার সকালে আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারি বর্ষণ হতে পারে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ সব তথ্য জানান তিনি।

এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে তিনি বলেন, আগামী তিনদিনে আবহাওয়া পরিস্থিতির সামান্য পরিবর্তন হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘দেশে মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় বৃষ্টি আজ থেকে একটু বাড়বে। এই প্রবণতা আগামী মঙ্গল বা বুধবার পর্যন্ত থাকতে পারে। এরপর বৃষ্টি আবার কমে আসতে পারে।

এই বিভাগের আরো খবর