1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ধর্মপাশায় ইটের ভাটার মালিকে ৫০ হাজার টাকা জরিমানা - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

ধর্মপাশায় ইটের ভাটার মালিকে ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ শফিকুল ইসলাম শফিক
  • আপডেট টাইম : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫ ৬:২৭ পিএম
শেয়ার করুন

সুনামগঞ্জের ধর্মপাশায় বিভিন্ন অনিয়ম ও অভিযোগের ভিত্তিতে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়ের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) সঞ্জয় ঘোষ শনিবার ৬ ডিসেম্বর দিনব্যাপী ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে অবৈধ মাটি উত্তলন,পরিবেশ বিরোধী কাজ এবং কৃষি জমির উর্বরতা নষ্টের মতো একাধিক অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সকালের দিকে পাইকুরাটী ইউনিয়নের ধর্মপাশা ও বারহাট্রা উপজেলার সীমান্তবর্তী পাইকুরাটী – কাশিকোনা এলাকায় বেকু দিয়ে অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমান আদালত অভিযান চালালে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে অতলা বিল এলাকায় স্থানীয়দের উপস্থিতিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

দুপুর বেলায় হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে একটি মিনিট্রাককে ২ হাজার টাকা জরিমানা করেন।

এক অভিযোগের প্রেক্ষিতে সহকারী কমিশনার ( ভূমি) পুলিশ ফোর্স নিয়ে সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট থেকে রাত ৮ টা পর্যন্ত অভিযান চালিয়ে বালিয়া মাসকান্দা এলাকা থেকে অবৈধ ভাবে মাটি কিনে ইট ভাটায় আনার দায়ে যাচাই বাছাই করে অভিযোগ প্রমানিত হওয়ায়, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন এর আওতায় ইট ভাটার মালিককে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

সহকারী কমিশনার ( ভূমি) সঞ্জয় ঘোষ বলেন, অবৈধ মাটি কাটাসহ পরিবেশ ধ্বংসকারী সকল কর্মকান্ডের বিরুদ্ধে ধর্মপাশা ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *