1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ধর্মপাশায় মাজারে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃওরা - আজকের কাগজ
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
বর্ষা বিপ্লবের কনসার্টে হট্টগোল ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের প্রত্যাশা পূরণ হয়নি, লড়াই অব্যাহত থাকবে জুলাইয়ের অনুষ্ঠানে তথ্যচিত্র নিয়ে বিতর্ক-হট্টগোল, বেরিয়ে গেলেন এনসিপি নেতারা প্রেমের টানে কেরানীগঞ্জে চীনা যুবক, ধর্ম বদলে করলেন বিয়ে জুলাইয়ের কৃতিত্ব নেওয়ার জন্য সবাই প্রতিযোগিতায় নেমেছে : স্বরাষ্ট্রমন্ত্রী পলাতক ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্য দৃঢ় করতে হবে: মাহদী আমিন সাতভিটার সেই ঘরে আজও ফেরেনি আশিক জুলাই সনদের দাবিতে হিলিতে সমাবেশ-গনমিছিল জুলাই গণঅভ্যুত্থান সাম্য, ঐক্য ও নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়: ইউএফটিবি উপাচার্য বিপ্লবের ২য় বার্ষিকী উপলক্ষ্যে ১১দলিয় ঐক্যের গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ধর্মপাশায় মাজারে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃওরা

ধর্মপাশা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫ ১১:৪৬ এএম
শেয়ার করুন

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদর ইউনিয়নের রাজনগর গ্রামে ( হাসপাতাল সংলগ্ন) অবস্থিত লোড়া পীরের মাজারে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃওরা।
সোমবার ভোরে এ ঘটনা ঘটে। এতে করে মাজারের ( মুল স্থান) উপরে থাকা গিলাফ পুড়ে ছারকার হয়ে যায় এবং মাজারের অন্যান্য স্থানে ক্ষতিগ্রস্হ হওয়ার পাশাপাশি ওরস উপলক্ষে ব্যাবহার করা বিভিন্ন বাদ্যযন্ত, ডেকোরেশন ও সাউন্ড সিস্টেম ক্ষতিগ্রস্হ হয়েছে। ফলে মাজারে আগত ভক্তদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।
জানাযায়, রবিবার (২ ফেব্রুুয়ারী) থেকে লোড়া পীরের মাজারে তিন দিনব্যাপী, ৪৩ তম জমজমাট ওরস শুরু হয়েছে। সোমবার (৩ ফেব্রুুয়ারী) ভোর রাতে কে বা কাহারা মাজারের মুল স্থান সহ ডেকোরেশন, বিভিন্ন বাদ্যযন্ত ও সাউন্ড সিস্টেমে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি মাজার কর্তৃপক্কের নজরে এলে সকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মাজারের খাদেম খলিলুর রহমান বলেন, দীর্ঘ ৪২ বছর ধরে নির্বিঘ্নে ওরস সুন্দর ও সুষ্ঠ স্বাভাবিক ভাবে পরিচালিত হয়ে আসছে, কখনো কোনো অপ্রীতিকর ও আপত্তিজনক ঘটনা ঘটেনি। এ বছর ওরসের কার্যক্রমকে বাঁধাগ্রস্ত করতেই মাজারে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃওরা। আপাদত ওরসের কার্যক্রম বন্ধ আছে। প্রশাসনের অনুমতি পেলে আবারও ওরসের কার্যক্রম শুরু হবে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনামুল হক বলেন, পুলিশ ঘটনাস্হল পরির্দশন করেছে। ঘটনাস্থলে জড়িতদের খোঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

এই বিভাগের আরো খবর