1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ধর্ষণের অভিযোগে অটোরিক্সাচালক গ্রেপ্তার - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল সংসদে পাস মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিলারে ফাটল সিরিয়ায় অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪ রুয়েটের নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগে ন্যাশনাল ট্রাভেলসের কর্মচারী চাকরিচ্যুত কৃষি,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মায়ের জানাজা অনুষ্ঠিত ইজিবাইকের গোপন বক্সে অস্ত্র-গুলি, টেকনাফে ৩ ‘ডাকাত’ আটক হিলিতে কাস্টমসের জব্দ ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস মানবপাচার থেকে অপহরণ-ডাকাতি মুন্সিগঞ্জে শিলইয়ে ছয় মাসে ১৫ চুরি, আতঙ্কে এলাকাবাসী ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে না এলে হাসিনার মতো পরিণতি হবে

ধর্ষণের অভিযোগে অটোরিক্সাচালক গ্রেপ্তার

তিমির বনিক
  • আপডেট টাইম : রবিবার, ২৩ জুন, ২০২৪ ২:০৬ পিএম
শেয়ার করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে সিএনজিচালিত অটোরিক্সার একজন চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তাঁকে আটকের পর রাতে কুলাউড়া থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে ভুক্তভোগী কিশোরীর মা মামলা করেন।

গ্রেপ্তারকৃত অটোরিক্সা চালকের নাম মো. ফুরকান আলী (৩৫)। তিনি কুলাউড়া উপজেলার একিদত্তপুর এলাকার বাসিন্দা।

কুলাউড়া থানার পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, সম্প্রতি যাত্রী পরিবহনের সময় উপজেলার এক দিনমজুর পরিবারের কিশোরীর সঙ্গে ফুরকানের পরিচয় হয়। গত বৃহস্পতিবার বিকেলে মেয়েটির সঙ্গে তার বাড়ির সামনের রাস্তায় ফুরকানের দেখা হয়। তিনি কিশোরীকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে নিজের বাড়িতে নিয়ে গিয়ে একটি কক্ষে আটকে রাখেন। এরপর রাতে ধর্ষণ করেন। এতে কিশোরী অসুস্থ হয়ে পড়ে।

গতকাল বিকেল চারটার দিকে কিশোরীকে গাড়িতে তুলে উপজেলার টিলাগাঁও ইউনিয়নে নিয়ে যান ফুরকান। সেখানে নির্জন স্থানে মেয়েটিকে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে তাঁর গাড়ি আটকানো হয়। এরপর পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ফুরকান ও কিশোরীকে থানায় নিয়ে যায়। খবর পেয়ে কিশোরীর স্বজনেরা থানায় ছুটে যান। রাতে কিশোরীর মা বাদী হয়ে ফুরকানকে আসামি করে থানায় মামলা করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ প্রতিবেদককে বলেন, প্রাথমিক তদন্তে ধর্ষণের আলামত পাওয়া গেছে। নির্যাতনের শিকার মেয়েটি খুবই অসুস্থ। তাকে চিকিৎসার জন্য মৌলভীবাজার জেলা সদরে অবস্থিত ২৫০ শয্যার হাসপাতালে পাঠানো হয়েছে। ফুরকানকে শনিবার পুলিশি প্রহরায় মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর