1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় ছিনতাইকারী সন্দেহে ধাওয়া দেয়া যুবকের মরদেহ খ্যারির পানি থেকে উদ্ধার - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

নওগাঁয় ছিনতাইকারী সন্দেহে ধাওয়া দেয়া যুবকের মরদেহ খ্যারির পানি থেকে উদ্ধার

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬ ৭:১৫ পিএম
শেয়ার করুন

নওগাঁর মহাদেবপুরে খ্যারির পানিতে লাফ দিয়ে তলিয়ে যাওয়ার প্রায় সারে চার ঘন্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল মিঠুন সরকার (৩৫) নামে এক যুবককে মৃতদেহ উদ্ধার করেছে।
ঘটনাটি ঘটেছে ৬ জানুয়ারি মঙ্গলবার উপজেলার ভীমপুর ইউনিয়নের হাটচকগৌরী বাজার এলাকায়।
স্থানীয়দের অভিযোগ,বেলা ১ টার দিকে ওই বাজারের উত্তর পার্শ্বে টাওয়ার সংলগ্ন এলাকায় এক বৃদ্ধার কাছ থেকে কিছু টাকা ছিনতাই করে মিঠন সরকার।
এসময় ছিনতাইকারী সন্দেহ লোকজন তাকে ধাওয়া দিলে সে দৌড়ে গিয়ে পাশের খ্যারির পানিতে লাফ দিয়ে তলিয়ে যায়।
সে নিয়মিত মাদক সেবন করতো বলেও অভিযোগ রয়েছে।
এ খবর পেয়ে বিকেল ৪ টার দিকে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে এবং উদ্ধার অভিযান শুরু করে।
প্রায় আধা ঘণ্টার অভিযানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পানির নিচে তলিয়ে যাওয়া ওইস্থান থেকে মিঠন সরকারের মৃতদেহ উদ্ধার করে।
মৃত মিঠন সরকার উপজেলার ভান্ডারপুর গ্রামের পিংকু সরকারের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, মৃতদেহ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *