1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় জীবিত স্বামী-স্ত্রীর জানাজার ভিডিও ভাইরাল - আজকের কাগজ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

নওগাঁয় জীবিত স্বামী-স্ত্রীর জানাজার ভিডিও ভাইরাল

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ১০:২০ পিএম
শেয়ার করুন

নওগাঁর মহাদেবপুরে জীবিত স্বামী-স্ত্রীর জানাজার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হাতুড় ইউনিয়নের উখরইল গ্রামের আব্দুল হাই বাবুর বাড়িতে। এ ঘটনার একাধিক ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্র জানায়, দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রায় ৩০ জন নারী-পুরুষ সাধু গত সোমবার বিকেলে আব্দুল হাই বাবুর বাড়িতে তাকে এবং তার স্ত্রী মালেকা বেগমকে জীবিত অবস্থায় বরই পাতার গরম পানিতে গোসল করিয়ে কাফনের কাপড় পরিয়ে স্বামী-স্ত্রী দু’জনকে বসিয়ে রেখে সাদা কাপড় পরিহিত নারী-পুরুষ সাধুরা জানাজার নামাজ আদায় করেন। পরে তাদের হাত ও চোখ সাদা কাপড়ে বেঁধে হাতে লাঠি ও মালয় ধরিয়ে দিয়ে তাদেরকে অর্থ-কড়ি দান করেন এবং গ্রামের কয়েক বাড়ি থেকে ভিক্ষা ভাঙন করিয়ে নেন। পরের দিন গান-বাজনার আয়োজন করলে গ্রামবাসী তাদের বাঁধা প্রদান করেন। তবে ২ জুলাই বৃহস্পতিবার দুপুরে আব্দুল হাই বাবুর বাড়িতে গিয়ে তাকেসহ ওইসব সাধুদের কাউকেই পাওয়া যায়নি। আব্দুল হাই বাবুর মেয়ে হালিমা আক্তার জানান, তারা ৪ ভাই ও ১ বোন। তাদের বাবা-মা যেভাবে থাকতে চায় তাতে তাদের কোন আপত্তি নেই। ইসলামের ৪ তরিকার এটি একটি দাবী করে তিনি বলেন, সংসার ধর্ম ত্যাগ করে ফকিরী লাইনে যাওয়ার কারণে তাদের রীতি-নীতি অনুযায়ী এসব পালন করা হয়েছে, এতে খারাপ কিছু দেখছেন না বলেও জানান তিনি। উখরইল গ্রামের বাসিন্দা শামসুল আলম, মজিবর রহমানসহ আরো অনেকেই জানান, আব্দুল হাই বাবু ও তার স্ত্রী মালেকা বেগম দীর্ঘদিন থেকে ফকিরী লাইনে আছেন। হঠাৎ করেই গত সোমবার বিভিন্ন স্থান থেকে প্রায় ৩০ জন নারী-পুরুষ সাধু তার বাড়িতে আসে। ওইদিন বিকাল বেলায় তার বাড়ির আঙিনায় জীবিত স্বামী-স্ত্রীর জানাজা করে সংসার ধর্ম ত্যাগ করান। উখরইল জামে মসজিদের ইমাম মোঃ আবুল হোসেন বলেন, এটি সম্পূর্ণ ইসলাম পরীপন্থী। ইসলামধর্মে কোথাও জীবিত মানুষের জানাজা করানোর বিধান নেই।

এ বিষয়ে হাতুড় ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক বলেন, বিষয়টি তার জানা নেই। উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ বলেন, বিষয়টি আমার জানা নেই, আপনার কাছ থেকেই বিষয়টি অবগত হলাম।

এই বিভাগের আরো খবর