1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলসহ পাঁচ দফা দাবীতে মানববন্ধন - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলসহ পাঁচ দফা দাবীতে মানববন্ধন

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬ ৬:৫৯ পিএম
শেয়ার করুন

নওগাঁয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে পরীক্ষা বাতিলসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করা হয়েছে।
১১ জানুয়ারি রোববার দুপুরে শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনের সড়কে চাকরি প্রত্যাশী পরীক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এ মানববন্ধনে বক্তব্য রাখেন,চাকরি প্রত্যাশী পরীক্ষার্থী তুষার আহমেদ, পরীক্ষার্থী দোলেনা খানম, পরীক্ষার্থী আফরোজা খাতুন, পরীক্ষার্থী শম্পা রানী প্রমুখ।
বক্তারা বলেন,গত ৯ জানুয়ারি সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠেয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসসহ অসদুপায় অবলম্বন করা হয়েছে।একারণে মেধাবী পরীক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে। নিয়োগ পরীক্ষায় সমতা এবং স্বচ্ছতা হচ্ছে সাংবিধানিক অধিকার।
গত শুক্রবারের নিয়োগ পরীক্ষায় তা লঙ্ঘন হয়েছে।মানববন্ধনে অংশ নেয়া পরীক্ষার্থীদের দাবী দ্রুত এ পরীক্ষা বাতিলসহ পুণরায় পরীক্ষা নেয়া,সকল চাকরি পরীক্ষা ঢাকায় নেয়া,প্রতিটি কেন্দ্রে ডিভাইস চেকার ও নেটওয়ার্ক জ্যামার রাখা, একটি স্বতন্ত্র কমিটি গঠনের মাধ্যমে তার আওতায় সকল পরীক্ষা নেয়া, এর পাশাপাশি একই দিনে একই সময়ে একাধিক পরীক্ষা না নেয়া , যে সকল প্রতিষ্ঠানে বিগত সালে পরীক্ষার প্রশ্ন ফাঁসের রেকর্ড আছে তাদেরকে কোনো ভাবেই প্রশ্ন প্রণয়ন করার দায়িত্ব না দেয়া এবং কোনো কারণে প্রশ্ন ফাঁস হওয়ার তথ্য প্রমাণিত হলে এর সঙ্গে জড়িত সকলকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে।এর আগে শহরের দয়ালের মোড় থেকে চাকরি প্রত্যাশী পরীক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিলসহ মুক্তির মোড়ে এলাকার শহীদ মিনারে সামনে উপস্থিত হয় এবং মানববন্ধনের আয়োজন করা হয়। এর আগ গত ৯ জানুয়ারি দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের যৌথ অভিযানে নওগাঁয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্যসহ ১৮ জনকে আটক করা হয়।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *