1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় বিএনপি নেতার গুদাম থেকে মজুতকৃত সার উদ্ধার - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

নওগাঁয় বিএনপি নেতার গুদাম থেকে মজুতকৃত সার উদ্ধার

গৌতম কুমার মহন্ত
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫ ৯:৪৬ পিএম
শেয়ার করুন

নওগাঁর পত্নীতলায় বিএনপি নেতার গুদামে মজুত করা ১৪৯ বস্তা রাসায়নিক (ডিএপি) সার জব্দ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

গত বুধবার উপজেলার শিহাড়া ইউনিয়নের পাটলের গোয়েন্দাপাড়ার মেসার্স সৈনিক ট্রেডার্স থেকে সারগুলো জব্দ করা হয়।মেসার্স সৈনিক ট্রেডার্স এর স্বত্বাধিকারীরা সিরাজুল ইসলাম উপজেলার শিহাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি।সিরাজুল ইসলাম খুচরা সার ও কীটনাশক ব্যবসায়ী।ওইদিন বিকেলে অসৎ উদ্দেশ্যে ১৪৯ বস্তা ডিএপি সার ওই বিএনপি নেতা তার গুদামে মজুত করছিল।সার মজুতের খবর স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে।এদিন সন্ধ্যায় ওই বিএনপি নেতার ব্যবসায়ী প্রতিষ্ঠানের গুদামে মজুতকৃত ১৪৯ বস্তা সার জব্দ করার সত্যতা নিশ্চিত করে,উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন বলেন,এবিষয়ে অভিযুক্ত সার ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলীমুজ্জামান মিলন বলেন,এদিন তিনি এবং উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন উপজেলার সারের পয়েন্ট গুলোর খোঁজ খবর নিচ্ছিলেন।এসময় ওই গুদামে সার মজুতের বিষয়টি তিনি জানতে পারেন।তৎক্ষনাৎ উপজেলা কৃষি অফিসারের মধ্যে মজুতকৃত সারগুলো জব্দ করা হয় বলে উপজেলা নির্বাহী অফিসার জানান।

এ ব্যাপরে সার ও কীটনাশক ব্যবসায়ী বিএনপি নেতা সিরাজুল বলেন,তিনি একজন খুচরা সার ব্যবসায়ী।তার সারের দোকানে এমওপি ও ইউরিয়া সার পর্যাপ্ত পরিমাণ রয়েছে।তবে ডিএপি সার নেই।স্থানীয় সার ডিলারদের কাছে চাহিদা মতো সার পাওয়া যায় না।এ কারনে নওগাঁর নয়ন শীল নামে এক সার ডিলারের মাধ্যমে কোম্পানীতে যোগাযোগ করে নারায়ণগঞ্জ থেকে ওইসব ডিএপি সার তার গুদামে রাখা হয়।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *