1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড - আজকের কাগজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নিরাপত্তা উদ্বেগে পাকিস্তান যাচ্ছেন না জেডি ভ্যান্স: ট্রাম্প বিগত সময়ের অপরাধ অনুসন্ধানে বিচারিক কমিশন গঠন করা হবে: জবি উপাচার্য কুড়িগ্রামে ৭৬ কেজি গাঁজাসহ আটক ১ চৌদ্দগ্রামে পিআইও’র বিরুদ্ধে নামমাত্র কাজ দেখিয়ে বরাদ্দের অর্থ লুট,অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কুড়িগ্রামে বাইক চোরচক্র ধরা, ৯ গ্রেপ্তার চার দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা–কুয়াকাটা মহাসড়ক অবরোধ, জনসাধারণের ভোগান্তি রাণীশংকৈলে শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু মেরিন ড্রাইভে ভাড়ায় চালিত গাড়িতে আগুন: বেঁচে গেল যাত্রীরা খাল খননের মাধ্যমে কৃষি জমি তিন ফসলিতে রূপান্তর করা হবে: আবুল কালাম এমপি খাল খননে যশোর ও সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নওগাঁয় মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫ ৭:৪৪ পিএম
শেয়ার করুন

এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল,আব্দুস সালাম (৩৮) নামে এক আসামীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন। একই সঙে তার ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

২৪ আগস্ট রোববার দুপুরে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার এ রায় প্রদান করেন। এ মামলার আরো তিন আসামীকে খালাস প্রদান করা হয়েছে।তারা হলেন,চয়েন আলী মুন্সি, আলমগীর হোসেন ও নাজমা খাতুন।কারাদন্ডপ্রাপ্ত আব্দুস সালাম নওগাঁ সদর থানার বর্ষাইল মধ্যপাড়া গ্রামের বাসীন্দা।মামলা সূত্রে জানা যায়, কারাদন্ডপ্রাপ্ত আব্দুস সালাম একজন ভাঙ্গারির ব্যবসায়ী। ব্যবসার কারণে পত্নীতলা উপজেলার কাদিয়াল বাজারের ভুক্তভোগীর বাড়ির পাশে ভাড়া থাকতেন।সপ্তম শ্রেণীর এ মাদরাসা শিক্ষার্থী ২০২২ সালের ১১ জুলাই বিকেলে তাদের বাড়ি থেকে বাজারে যাওয়ার সময় পথিমধ্যে আব্দুস সালাম সিএনজি অটোরিকশা যোগে এ শিক্ষার্থীকে অপহরণের পর জেলা সদরের ভবানীপুর দক্ষিন পাড়া গ্রামের মোজাফ্ফর রহমানের ভাড়া বাসায় আটক রেখে তাকে একাধিকবার ধর্ষণ করে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর পিতা পত্নীতলা থানায় অভিযোগ করলে র‍্যাব অভিযান চালিয়ে ওই ভাড়া বাসা থেকে আসামিকে গ্রেফতার ও অপহৃতাকে উদ্ধার করে।সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা মামলার তদন্ত শেষে আসামি আব্দুস সালামসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। বিজ্ঞ আদালত পর্যায় ক্রমে ১৭ জনের সাক্ষ্য গ্রহন শেষে এ রায় প্রদান করেন। ওই রায়ের সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌশলী (পিপি) এ্যাডভোকেট রেজাউল করিম ও অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন- সন্দেহাতিত ভাবে আসামী আব্দুস সালামের বিরুেদ্ধ অভিযোগ প্রমান করতে সক্ষম হয়। অপরাধ করলে পার পাওয়ার কোন সুযোগ নেই। অপরাধী যেই হোক না কেন তার সাজা হবে।আসামী পক্ষের এডভোকেট ফাহমিদা কুলসুম উচ্চ আদালতে আপিল করার কথা জানান।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *