
নওগাঁর নিয়ামতপুরে দুই শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যার করেছে দুর্বৃত্তরা।
২০ এপ্রিল সোমবার দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন, বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), হাবিবুরের স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) এবং কন্যা সাদিয়া আক্তার (৩)।
স্থানীয় একাধিক সূত্র জানায়, ফজরের নামাজের পর দরজা খোলা দেখে কয়েকজন প্রতিবেশী বাড়ির ভেতরে প্রবেশ করলে তারা তাদের মৃতদেহ দেখতে পায়। এ মর্মান্তিক হত্যাকান্ডের দৃশ্য দেখে গ্রামবাসী থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং সুরতহাল তৈরি করে। তবে স্থানীয়দের ধারণা জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকান্ড হতে পারে। এদিকে
হত্যার স্বীকার পপি আক্তারের পিতা মোয়াজ্জেম হোসেনের দাবী, পুলিশ যেন তার মেয়ে, জামাই, নাতি-নাতনি হত্যার সুষ্ঠ তদন্তের মধ্যেমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে তাদের ফাঁসি নিশ্চিত করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে
নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন,মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি অধিকতর গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
Leave a Reply