1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় শীতার্ত অসহায় মানুষের মধ্যে বিজিবি'র শীতবস্ত্র বিতরণ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

নওগাঁয় শীতার্ত অসহায় মানুষের মধ্যে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ

গৌতম কুমার মহন্ত,
  • আপডেট টাইম : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬ ৮:৪৮ পিএম
শেয়ার করুন

নওগাঁয় ঘন কুয়াশা ও উত্তরের হিমেল বাতাসসহ মৃদু শৈত্য প্রবাহে মানুষ জুবুথুবু হয়ে পড়েছে।শৈত্য প্রবাহে জুবুথুবু হতদরিদ্র ও দিনমজুর শ্রেণীর এসব শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন বিজিবি।

৫ জানুয়ারী সোমবার দুপুরে নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ান বিজিবি ১৪ এসব কম্বল বিতরণ করেন।গত ৩ দিন ধরে এ জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।কুয়াশায় ঢেঁকে থাকায় জেলায় দিনের সূর্যের আলো পড়ছে না জমিনে।শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।গরম কাপড় কিনতে জেলার বিভিন্ন বিপনী বিতানসহ ফুটপাতের দোকান গুলো নিম্ন মধ্যেবৃত্ত পরিবারসহ দিনমজুর শ্রেণীর মানুষরা ভীড় করছে। ঠিক সেই সময়,এসব অসহায় শীতার্ত দিনমজুর শ্রেণীর পাশাপাশি এতিম ও প্রতিবন্ধী এবং ছিন্নমূল মানুষের মধ্যে শতাধিক গরম কাপড় হিসেবে কম্বল বিতরণ করেন, নওগাঁর পত্নীতলা বিজিবি-১৪ ব্যাটালিয়ন।এসময় উপস্থিত ছিলেন,পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন,পিএসসি এবং সুবেদার মেজর মোঃ লাল মিয়া,বিডিআরএম।শীতবস্ত্র বিতরণ শেষে অধিনায়ক বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের যে কোন দূর্যোগময় মূহূর্তে দেশ ও দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে আগামীতেও বিজিবি এমন মানবসেবা মূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *