শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

নওগাঁয় শ্রমিকলীগ সহসভাপতি আটক

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ৮:৪২ পিএম
Advertisement
শেয়ার করুন

নওগাঁর মহাদেবপুরে শ্রমিকলীগের সহসভাপতি মোঃ আশেক এলাহীকে (৪৮) আটক করেছে পুলিশ।
২৭ নভেম্বর শুক্রবার বিকেল ৫ টার দিকে তার নিজ বাড়ি এলাকা থেকে আটক করা হয়।
আটককৃত আশেক এলাহী উপজেলার বাগধানা গ্রামের মৃত মশর উদ্দীন মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ঢাকার শাহ আলী থানার শ্রমিকলীগের সহ-সভাপতি আশেক এলাহী। বাসায় থেকে তিনি গোপনে সংগঠনের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। এমন সংবাদের ভিত্তিতে এদিন বিকেলে তার নিজ বাড়ি এলাকা থেকে তাকে আটক করেন পুলিশ। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, উপজেলার হাট চকগৌরী বাজারে সংঘটিত সন্ত্রাস বিরোধী মামলায় তাকে আটক দেখানো হয়েছে।

এই বিভাগের আরো খবর