1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু - আজকের কাগজ
বুধবার, ২০ মে ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
আগামী পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার আউকপাড়ার আদর্শ গ্রামের মূর্তিমান আতঙ্ক কিশোর গ্যাং, বাড়ি ঘরে হামলা ধারণার চেয়েও দ্রুত ছড়াতে শুরু করেছে ‘ইবোলা’ ১৩ জুনের মধ্যে বিএনপিসহ ২৩ দলকে ভোটে ব্যয়ের হিসাব দিতে হবে: ইসি রোনালদোকে নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা পর্তুগালের হাটে গরুর গাড়ি নিয়ে টানাটানি করলে ইজারাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার ‘ভুলগুলো ক্ষমা করে দিও মা’ লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন যুবক পানি সংরক্ষণের সুযোগ রেখে সংশোধন আসছে তিস্তা মহাপরিকল্পনায় ‘চিকেনস নেক’র মহাসড়কের দায়িত্ব এখন ভারতের কেন্দ্রীয় সরকারের হাতে বাংলাদেশ সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি, বিএসএফের দাবি ঘিরে নতুন বিতর্ক

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ৭:১৪ পিএম
শেয়ার করুন

নওগাঁর বদলগাছীতে সিএনজিচালিত অটোরিকশা ও ধান মাড়াই মেশিনের মুখোমুখি সংঘর্ষে উম্মে কুলসুম নামের এক শিক্ষিকা নিহত এবং মমতাজ বেগম নামের অপর এক শিক্ষিকা আহত হয়েছেন। শিক্ষিকার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে তাসনিম নামের ৮ম শ্রেণির এক ছাত্রীর মৃত্যুর হয়েছে। দূর্ঘটনাটি ঘটেছে ১৯ মে মঙ্গলবার দুপুরে উপজেলার চাকরাইল বটতলী মোড় এলাকায়।
নিহত উম্মে কুলছুম উপজেলার শহরের দর্গাপাড়ার বাসিন্দা ও বদলগাছী লাবণ্য প্রভা কমিউনিটি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং শিক্ষার্থী তাসনিম আরা একই বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। এবং আহত শিক্ষক মমতাজ জাহান ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও সদর উপজেলার গোড়শাহী গ্রামের বাসিন্দা।
জানা যায়, যাত্রীবাহী সিএনজি গোড়শাহী এলাকা থেকে রাজশাহীর উদ্দেশে রওনা দেয়। পথে চাকরাইল বটতলী মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ধানমাড়াই মেশিনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে শিক্ষিকা উম্মে কুলছুম নিহত হন এবং গুরুতর আহত হন মমতাজ জাহান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।তার অবস্থার অবনতি হলে তাকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।নিহত শিক্ষিকার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসনিম হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।এসময় তাকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
শিক্ষার্থীর বাবা আবুল কালাম বলেন,তার মেয়েটি ফেসবুকে শিক্ষক কুলছুমের মৃত্যুর খবর দেখে সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলে। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আসাদুজ্জামান নাহিদ বলেন, হঠাৎ কোনো আকস্মিক ঘটনায় জ্ঞান হারিয়ে ফেলতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয়।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, সড়ক দুর্ঘটনায় একজন শিক্ষিকা নিহত হয়েছেন। একই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর খবরও পেয়েছি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরো খবর