1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁর পাঁচটিতে বিএনপি ও একটিতে জামাত প্রার্থী নির্বাচিত - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

নওগাঁর পাঁচটিতে বিএনপি ও একটিতে জামাত প্রার্থী নির্বাচিত

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬ ৪:৩৩ পিএম
শেয়ার করুন

নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি ও একটিতে জামাত প্রার্থী নির্বাচিত হয়েছেন।
১২ ফেব্রুয়ারী নওগাঁর ছয়টি আসনে উৎসব মুখোর পরিবেশে শান্তিপূর্ণভাবে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এ নির্বাচনে নওগাঁর ছয়টি আসনে যারা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন,তারা হলেন
নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ধানের প্রতীকে ১ লাখ ৭৩ হাজার ৮৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মোঃ মাহবুবুল আলম দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৫৩ হাজার ৮১৬ ভোট পেয়েছেন।
নওগাঁ-২ (ধামইরহাট ও পত্নীতলা) আসনে জামায়াত প্রার্থী মোঃ এনামুল হক দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৪১ হাজার ৫২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সামসুজ্জোহা খান ধানের শীষ প্রতীকে ১লাখ ৩৪ হাজার ৫৩৩টি ভোট পেয়েছেন।
নওগাঁ-৩ (বদলগাছী ও মহাদেবপুর) আসনে বিএনপির প্রার্থী মোঃ ফজলে হুদা ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৫ হাজার ৬৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত প্রার্থী মাহফুজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ১৭ হাজার ৮৩৮ ভোট পেয়েছেন।
নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির প্রার্থী ইকরামুল বারী টিপু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৩ হাজার ৮০১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত প্রার্থী আব্দুর রাকিব দাঁড়িপাল্লা প্রতীকে ৯৬ হাজার ৮১৪ ভোট পেয়েছেন।
নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনে বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম ধলু ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৮ হাজার ৩৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত প্রার্থী আবু সাদাত মোঃ সায়েম ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩ হাজার ২৩৬ ভোট পেয়েছেন।
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপির প্রার্থী শেখ মোঃ রেজাউল ইসলাম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮হাজার ৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত প্রার্থী খবিরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ৯৫ হাজার ৮৮৬ ভোট পেয়েছেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *