1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নবনিযুক্ত পর্তুগাল ও বাহরাইনের রাষ্ট্রদূতগণের পরিচয়পত্র গ্রহণ রাষ্ট্রপতির - আজকের কাগজ
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম:
শনিবার কক্সবাজার থেকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংককে ফেইল করিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলছে: অর্থমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করবে সরকার: জাহেদ উর রহমান মানবপাচারে জড়িত থাকার অভিযোগে বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা দেশের ১০ জেলায় রাতের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা হামলায় নিহত খামেনির দাফনের সময় জানালো ইরান শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য বেহাল লেঙ্গুর বিল সড়কের, টেকনাফ ষ্টেশন অংশে বাড়ছে জনদুর্ভোগ ও মৃত্যুঝুঁকি হাকিমপুরে নবাগত ইউএনও জর্জ মিত্র চাকমা’র যোগদান, ফুলেল শুভেচ্ছা

নবনিযুক্ত পর্তুগাল ও বাহরাইনের রাষ্ট্রদূতগণের পরিচয়পত্র গ্রহণ রাষ্ট্রপতির

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪ ৪:২৭ পিএম
শেয়ার করুন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ বাংলাদেশে নবনিযুক্ত পর্তুগাল ও বাহরাইনের রাষ্ট্রদূতগণের কাছ থেকে তাঁদের পরিচয়পত্র গ্রহণ করেন।
অনাবাসিক রাষ্ট্রদূতরা হলেন- পর্তুগালের জোয়াও রিবেইরো দে আলমেদা এবং বাহরাইনের আবদুল রহমান মোহাম্মদ আলগাউদ।
পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে জানান, নতুন রাষ্ট্রদূতদেরকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বিশ্বের সব দেশের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে বাংলাদেশ।
তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ।
রাষ্ট্রপ্রধান বলেন, “বর্তমান বিশ্ব পরিস্থিতিতে পারস্পরিক ও বহুপাক্ষিক সহযোগিতার কোনো বিকল্প নেই।”
বাংলাদেশের তৈরি পোশাক, ঔষধ, সিরামিক, চামড়া ও চামড়াজাত পণ্যসহ বিভিন্ন খাতে বিদ্যমান সম্ভাবনা তুলে ধরে- রাষ্ট্রপতি পারস্পারিক সম্ভাবনাকে কাজে লাগাতে উদ্যোগ নেওয়ার জন্য রাষ্ট্রদূতদের প্রতি আহ্বান জানান।

এই বিভাগের আরো খবর