সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দিল্লির ইশারায় দেশে তাণ্ডব চলছে, দাবি গোলাম পরওয়ারের ভৈরবে ডেঙ্গুতে নারী পুলিশ কনস্টেবলের মৃত্যু শ্রমিক আন্দোলনে ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার: বিজিএমইএ তারেক রহমানের জন্মদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ব্যতিক্রমী ফল উৎসব সন্ত্রাসবিরোধী মামলায় ওয়ারেন্টভুক্ত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রাজধানীতে ‘ওপর থেকে’ ছোড়া ককটেল মাথায় পড়ে বিস্ফোরণ, গুরুতর আহত ঢামেকে টেকনাফে মানব পাচারের প্রস্তুতিকালে নারী-শিশুসহ ৮ জন উদ্ধার পারে পুরুষের টেস্টোস্টেরনের মাত্রা: প্রতিদিনের যে খাবারে শিশুদের বিরল রোগ পলিআর্টেরাইটিস নোডোসা কেন হয়, জানালেন চিকিৎসক তিন দিন পর কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে শুরু জাহাজ চলাচল

নয়াদিল্লিতে পৌঁছলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৮ জুন, ২০২৪ ৯:৪০ এএম
Advertisement
শেয়ার করুন

মোদির শপথ অনুষ্ঠানে অংশ নিতে প্রথম বিদেশি অতিথি হিসেবে নয়াদিল্লিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় জি ২০ ইন্ডিয়া সম্মেলনের সচিব মুকেশ পরদেশী তাকে অভ্যর্থনা জানান।

এই সফর বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের আরো এক মাইলফলক হিসেবে জায়গা করে নেবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বিদেশি অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম নয়াদিল্লিতে পৌঁছেছেন বলেও জানান তিনি।

তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ভারতের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন সরকারপ্রধান।

জানা গেছে, আগামীকাল রবিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাষ্ট্রপতি ভবনে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদানের পর নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

পরে তিনি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন। শপথ অনুষ্ঠানে যোগদান শেষে আগামী ১০ জুন দুপুরে দেশে ফিরবেন বঙ্গবন্ধুকন্যা।

প্রধানমন্ত্রী হওয়ার পর গত বুধবার (৫ জুন) টেলিফোনে নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলাপকালে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গবন্ধুকন্যাকে আমন্ত্রণ জানান মোদি।প্রধানমন্ত্রী তার আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন।

এই বিভাগের আরো খবর