1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নির্বাচনি ক্যাম্পে আগুন দেওয়ার অভিযোগ - আজকের কাগজ
শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে অসহায় মানুষের পাশে দাঁড়ান: দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমানের আদর্শে দেশ পরিচালনা হচ্ছে: স্পিকার ঢাকা বিশ্ববিদ্যালয় একটা কোচিং সেন্টার: ববি হাজ্জাজ ‘মেসি কী করবে, আগে বোঝা যায় না’ ফুটপাতে সন্তান প্রসব মানসিক ভারসাম্যহীন নারীর, দায়িত্ব নিল প্রশাসন হিলিতে ঈদ উপলক্ষে বর্ণাঢ্য লিজেন্ডস ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আদ-দ্বীনের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নির্মাণ ত্রুটি পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর চিড়িয়াখানায় মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ কে দেখতে দর্শনার্থীদের ভিড় নির্বাচনের আগে আর্মেনিয়ার পশ্চিমমুখী অবস্থান ঠেকাতে রাশিয়ার গোপন তৎপরতার অভিযোগ

নির্বাচনি ক্যাম্পে আগুন দেওয়ার অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩ ১২:২৮ পিএম
শেয়ার করুন

চট্টগ্রাম-১১ আসনের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমনের নির্বাচনি ক্যাম্প আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে নৌকার প্রার্থী এম এ লতিফের সমর্থকদের বিরুদ্ধে। বুধবার ভোর ৪টার দিকে নির্বাচনি এলাকার আবদুল মাবুদ সওদাগরের বাড়ির পাশে স্থানীয় নির্বাচনি ক্যাম্পে আগুন ধরিয়ে দেয়া হয় বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী সুমন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর রাতে হঠাৎ করে দেখা যায় ওই নির্বাচনি ক্যাম্পে দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুন নেভানোর আগে ক্যাম্পের দক্ষিণ ও পূর্বপাশ পুড়ে যায়। আগুনে ক্যাম্পের ত্রিপল, নির্বাচনি পোস্টার ও ব্যানারও পুড়ে গেছে।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমন বলেন, ‘আমি কোনোভাবেই সংঘাত-সহিংসতার পক্ষে নই। প্রধানমন্ত্রীর নির্দেশে ও এলাকার আপামর মানুষের ভালোবাসাকে পুঁজি করে প্রার্থী হয়েছি। যেখানেই যাচ্ছি নেতাকর্মীদের একটাই কথা বলি, মার দিলে মার খেতে। মারামারি ও অগ্নিসন্ত্রাস থেকে দূরে থাকতে। কিন্তু উনার (লতিফ) লোকজন এখানে ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কমিশনের প্রতি অনুরোধ করছি।’

নির্বাচনি মাঠে সুমনের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে লতিফের সমর্থকরা নির্বাচনি ক্যাম্প পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করছেন সুমনের সমর্থকরা।
এ ব্যাপারে জানতে এম এ লতিফকে ফোন করলেও তিনি রিসিভ করেননি।

এই বিভাগের আরো খবর