1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নোয়াখালীতে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

নোয়াখালীতে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ ৯:০৮ পিএম
শেয়ার করুন

নোয়াখালীতে নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নোয়াখালী জিলা স্কুল মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।

এরপর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ সকল সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার টি এম মোশারফ হোসেনসহ জেলার বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সকাল নয়টায় শহীদ ভুলু স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সম্মাননা, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা, খেলাধুলার আয়োজন ও আলোকসজ্জা করা হয়।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *