1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নোয়াখালী জেলার নবাগত পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

নোয়াখালী জেলার নবাগত পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫ ১০:৩৩ পিএম
শেয়ার করুন

নোয়াখালী জেলা পুলিশের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন টি. এম. মোশাররফ হোসেন। বর্তমানে তিনি খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন। বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে দেশের ৬৪ জেলার পুলিশ সুপার বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব মো. মাহাবুবুর রহমান।
একই প্রজ্ঞাপনে কুমিল্লার বর্তমান পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুককে নরসিংদী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। প্রসঙ্গত, সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি মাধ্যমে এই এসপিদের বদলির নির্বাচন সম্পন্ন হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের প্রস্তুতি হিসেবে ৬৪ জেলার পুলিশ সুপারদের চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, সাধারণত কোনো জেলায় তিন বছরের জন্য এসপিদের পদায়ন করা হয়ে থাকে। সে হিসেবে এবার যেসব কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারাই নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালন করবেন। তবে নির্বাচনের তফসিল ঘোষণার পর বিষয়টি নির্বাচন কমিশনের অধীনে যাবে এবং তারা প্রয়োজন অনুযায়ী বদলি–পদায়নের ক্ষমতা প্রয়োগ করবে। সূত্র আরও জানায়, লটারির আগে পুলিশ ক্যাডারের ২৫, ২৭ ও ২৮তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে একটি ‘ফিট লিস্ট’ তৈরি করা হয়। তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্য থেকেই লটারির মাধ্যমে নতুন এসপি নিয়োগ দেওয়া হয়। তবে যারা পূর্বে এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাদের এই তালিকার বাইরে রাখা হয়।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *