1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পরিবারের একমাত্র সন্তানকে সড়ক দুর্ঘটনায় হারিয়ে দিশেহারা রিফাতের মা-বাবা - আজকের কাগজ
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সচিব পর্যায়ে বড় রদবদল পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি পদায়ন দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানায় আটক আরও ২ শারদীয়া দূর্গোৎসবে মহাদেবপুরে এমপি’র শাড়ি ও লুঙ্গি বিতরণ সরকার বিরোধী দলের সহযোগিত নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির মালিকসহ চার জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার এক সচিবালয় যাচ্ছে পুরাতন বাণিজ্য মেলার মাঠে, মন্ত্রিসভায় অনুমোদন কুড়িগ্রামে মাছ কিনতে গিয়ে ট্রাকের ধাক্কায় মৃত্যু বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত ‘নিরাপত্তা সমন্বয় সভা’ অনুষ্ঠিত পাশাপাশি তিন কবরে স্ত্রী-সন্তান, শোকে পাথর প্রভাষক!

পরিবারের একমাত্র সন্তানকে সড়ক দুর্ঘটনায় হারিয়ে দিশেহারা রিফাতের মা-বাবা

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১২ আগস্ট, ২০২৬ ৬:৩৫ পিএম
শেয়ার করুন

গত ৯ই আগস্ট বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন দপদপিয়া সেতুর উপরে বিআরটি বাসা ও মাহিন্দ্রার সংঘর্ষে ঘটনার স্থলে প্রাণ হারান সেন্ট আলফ্রেড্‌স হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মো.রিফাত চাপরাশি।‎
‎
‎রিফাত আর সিফাত দু’জন চাচাতো ভাই গত রবিবার বিদেশে যাওয়া জন্য বরিশাল শহরে একটি কফি শপের ট্রেনিং নিতে বাকেরগঞ্জ বিহারীপুর চাপরাশি নিজ বাড়ি থেকে দুপুর ১টায় রওনা দেয়। বিকাল ৪টায় বরিশাল বিশ্ববিদ্যালয়(ববি) সংলগ্ন দপদপিয়া সেতুর উপর রিফাত-সিফাত কে বহনকারী মাহিন্দ্রা গাড়িটি এক মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটনার কবলে পড়ে। ঘটনার স্থলে রিফাত প্রাণ হারালেও মো. সিফাতের বর্তমান অবস্থা সংকটাপন্ন। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে থেকে ১১ আগস্ট সিফাত কে ডাক্তাররা ঢাকা রেফার করছে বলে জানিয়েছে সিফাতের বাবা মো. কামাল।
‎
‎কপি শপের ট্রেনিং এর বাকি ছিল তিন, পরিবারের এক মাত্র সন্তান রিফাত এর স্বপ্ন ছিলো বিদেশে পাড়ি জমানোর। রিফাতের বাবা মো.জামাল চাপরাশি একজন সৌদি প্রবাসী,বাবার কাছে যাওয়ার কথা ছিল রিফাতের। ছেলের মৃত্যুর খবর শুনে টিকিট কেটে রওনা দেন তিনি।‎
‎
‎রিফাতের বাবা মো.জামাল চাপরাশি বলেন,” ছেলে মৃত্যুর খবর শুনে আমি দেশে চলে আসি। এখনো পর্যন্ত রোড’স অ্যান্ড হাইওয়ে আমাদের সাথে এবিষয় কোনো যোগাযোগ করেনি। রিফাতের মা (রুবি বেগম) ছেলের মৃত্যুর খবর শুনে বেহুঁশ হয়ে গেছে। তার বর্তমানে কথা বলার পরিস্থিতি নাই। রিফাত কে গ্রামের সবাই ভালো বলতো। সবাই বলতো রিফাত-সিফাতের মতো ছেলে হয় না। রিফাত তার মাকে ঘরোয়া কাজেও হেল্প করতো।”‎
‎রিফাতের মামা মো.মহসিন খান বলেন,”
‎সরকার কোনো ব্যবস্থা নেয়নি এখন পর্যন্ত। আমি এবং তার পরিবারের সহায়তায় কামনা করছি। আর সিফাতের এখন উন্নত চিকিৎসা প্রয়োজন, আশা করি সরকার সিফাতে পাশে দাঁড়াবে। প্রবাসীরা দেশের জন্য কত কষ্ট করে কিন্তু জামাল ভাই তার ছেলের জন্য সরকার কোনো পদক্ষেপ নেয়নি। একজন প্রবাসীর শেষ সম্বল ছিলো তার ছেলে রিফাত তাও হারিয়ে আজ নিঃস্ব।”‎
‎
‎উল্লেখ্য, রবিবার ৯ই আগস্ট বিকেল বরিশাল দপদপিয়া সেতুতে বিআরটিসি বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ঘটনার স্থলে একজন নিহত হন ও ৪চার জন আহত হন। আহতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত ৯ই আগস্ট রাত ১০টায় ঢাকা মেডিকেল কলেজে মৃত্যুবরণ করেন।

এই বিভাগের আরো খবর