1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পালাতে গিয়ে বিমানবন্দরে যুবলীগের দুই নেতা আটক - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
যুক্তরাষ্ট্রে পালিয়ে নিজেকেই ব্রাজিলের প্রকৃত নেতা বললেন ফ্লাভিও ইসরায়েলে নেতানিয়াহুর ক্ষমতার আসন টলমল, সরকার গঠনে অনিশ্চয়তা ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে সকাল আটটা থেকে নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি

পালাতে গিয়ে বিমানবন্দরে যুবলীগের দুই নেতা আটক

তিমির বনিক
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪ ১১:৪২ এএম
শেয়ার করুন

মধ্যপ্রাচ্যে সৌদি আরবে পালাতে গিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যুবলীগের দুই নেতা আটক হয়েছেন। বৃহস্পতিবার (২৯শে জুলাই) বিকেলে ইমিগ্রেশন পুলিশ তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন- সাবেক বন ও পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিনের ভাগিনা ও মৌলভীবাজার জেলার বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা ছালেহ আহমদ জুয়েল ও বড়লেখা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি জালাল আহমদ।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত দু’জন দেশ থেকে পালিয়ে সৌদিআরব যাওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার বিকেলে সিলেট বিমানবন্দরে আসেন। পরে বিকেল ৫টার দিকে ইমিগ্রেশন ডেস্কে গেলে পুলিশ তাদের আটক করে। তিনি জানান বড়লেখা থানায় তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরো খবর