1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পুলিশের সোর্স পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডিবি - আজকের কাগজ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম:
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর সার সংকটকে ইস্যু বানিয়ে বিএনপিকে হেয় করার চক্রান্ত! ববিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮শিক্ষার্থীকে ৬ লাখ ২০ হাজার টাকা জরিমানা বিজিবির অভিযানে হিলিতে নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি প্রতিরোধে বয়ঃসন্ধিকাল থেকেই সচেতনতা জরুরি: মেয়র ডা. শাহাদাত মিরপুরে ডিএনসিসির অভিযানে পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুর ও আগুন কুমিল্লায় নিখোঁজের ছয়দিন পর দুই কিশোরীকে কক্সবাজারের হোটেল থেকে উদ্ধার কুবিকে টেকসই ও সবুজ ক্যাম্পাস হিসেবে গড়তে বিশেষজ্ঞদের নিয়ে কর্মশালা ৩০০ প্রার্থীর কেউই পাননি সুযোগ; রুয়েটে ইমাম নির্বাচন ঘিরে নানা অনিয়মের অভিযোগ

পুলিশের সোর্স পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডিবি

রাজু চৌধুরী
  • আপডেট টাইম : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৩১ পিএম
শেয়ার করুন

চট্টগ্রাম নগরীর হালিশহর, বন্দর ও পতেঙ্গা এলাকায় পুলিশের সোর্স ও কথিত ডিবির ‘ক্যাশিয়ার’ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আজগর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৯ সেপ্টেম্বর) নগরীর হালিশহরের বড়পুল মোড় এলাকা থেকে তাকে আটক করে ডিবি পশ্চিম বিভাগের একটি দল।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আজগর হালিশহর, বন্দর ও পতেঙ্গা এলাকায় বিভিন্ন ব্যক্তিকে ব্যবহার করে চাঁদাবাজি করতেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া নিজেকে পুলিশের সোর্স ও ডিবির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ডিবি পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) কাজী আব্দুর রহিম বলেন, বিভিন্ন ব্যক্তিকে ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে আজগরকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, আজগরকে বর্তমানে ডিবি কার্যালয়ে রেখে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই অপকর্মের সাথে অন্য কারও ইন্ধন বা যোগসাজশ আছে কি না, তা খতিয়ে দেখে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আজগর নিজের একটি নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। বন্দর ও পতেঙ্গার মতো স্পর্শকাতর এলাকায় বিভিন্ন ব্যক্তিকে সরাসরি ও আড়ালে ব্যবহার করে নিয়মিত মোটা অঙ্কের চাঁদাবাজি করতেন তিনি।

পুলিশ এবং ডিবির উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ভাঙিয়ে অসাধু ফায়দা লোটা এবং ভীতি প্রদর্শন করা ছিল তার নিত্যদিনের কাজ। নিজেকে ডিবির ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচয় দেওয়ায় সাধারণ মানুষ আইনি ঝামেলায় পড়ার ভয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পাননি।

এই বিভাগের আরো খবর