1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে চৌদ্দগ্রামে বিএনপির মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনের জন্য ৪২ প্রতীক চূড়ান্ত গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মামা কারাগারে প্রতারণার মামলায় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, মোট বহরে যুক্ত হবে ২৫টি মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া জ্বালানি তেলের দাম বাড়ানোর আর পরিকল্পনা নেই, সুযোগ এলে কমানো হবে: প্রতিমন্ত্রী অমিত ধর্মপাশায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও রেলি অনুষ্ঠিত পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে চৌদ্দগ্রামে বিএনপির মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে চৌদ্দগ্রামে বিএনপির মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মাহবুবুর রহমান মিয়াজী
  • আপডেট টাইম : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৫০ পিএম
শেয়ার করুন

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কুমিল্লার চৌদ্দগ্রামে মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বুধবার ২৩ সেপ্টেম্বর বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপি নেতৃত্বে শহীদ জিয়াউর রহমান বীর উত্তম হল থেকে মিছিলটি বের হয়। মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিয়াউর রহমান বীর উত্তম হলে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হারুন অর রশিদ মজুমদার, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, নুরুন্নবী পাটোয়ারী নুরু,মনির হোসেন মজুমদার,মো ফারুক হোসেন, পৌরসভা বিএনপির সহ সভাপতি কাজী জসিম উদ্দিন,মোঃ আলী পাটোয়ারী, ইসহাক বেপারী, ছালেহ আহাম্মদ পাটোয়ারী, কামাল উদ্দিন পাটোয়ারী, যুবদলের আহবায়ক মো হাসান মৎসীজীবী দলের আহবায়ক অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।
সমাবেশে বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার শাহ আলম রাজু পৌর বিএনপির সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাটোয়ারী দুলাল, উপজেলা বিএনপির সহ সভাপতি শাহ আলম, উপজেলা যুব দলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খোরশেদ আলম,ছাত্রদল সেক্রেটারী আবির আবদুল্লাহ, পৌরসভা ছাত্রদলের সভাপতি শাহরিয়ার জাকির বাধন প্রমুখ।
বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির করে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আছে এবং থাকবে। তারা বলেন, বিএনপির নেতৃত্বে দেশ পরিচালনায় শৃঙ্খলা ও স্থিতিশীলতা গুরুত্ব পাচ্ছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে। তারা আরও বলেন, দেশের শান্তি, গণতান্ত্রিক পরিবেশ ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা যাতে জনজীবন ও দেশের স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানানো হয়।

এই বিভাগের আরো খবর