1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
প্রধান উপদেষ্টার কথায় আস্থা রাখতে চায় জামায়াত - আজকের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নেতানিয়াহুর জোটে বড় ধাক্কা, সমর্থন প্রত্যাহার রক্ষণশীল দলের ইসরাইলের নির্বাচনে ঝিমিয়ে পড়ল নেতানিয়াহুর জোট, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি প্রায় ৪২ হাজার কোটি টাকা যুক্তরাষ্ট্র-ইসরাইলের অপরাধ আড়াল করছে জাতিসংঘ, অভিযোগ ইরানের জাপান সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার রহস্যজনক মৃত্যুতে তদন্তের দাবি পরিবারের জ্বালানি খরচ বৃদ্ধিতে বিশ্বভ্রমণ বাতিল বিলাসবহুল প্রমোদতরী এমভি ওডিসির সৌদির যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? সামনে যে জটিল সমীকরণ এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি: জাপানের কাছে অল্প ব্যবধানে হারল বাংলাদেশ গাজার শিশুদের সহায়তায় এক লাখ পাউন্ড সংগ্রহ করলেন হামজা চৌধুরী

প্রধান উপদেষ্টার কথায় আস্থা রাখতে চায় জামায়াত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫ ১:১৪ পিএম
শেয়ার করুন

আগামী জাতীয় নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামী প্রধান উপদেষ্টার কথায় আস্থা রাখতে চায় বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই জামায়াত নির্বাচন চায়। নির্বাচনের জন্য সবচেয়ে উপযোগী সময় হচ্ছে ডিসেম্বর অথবা এপ্রিল মাস।

আজ বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় অমুসলিমদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জামায়াত ইসলামীর আমীর বলেন, ‘দেশ আমাদের সবার, সুতরাং এ দেশে আমরা মর্যাদা ও শান্তির সাথে নিরাপদে বসবাস করতে চাই। বিগত ১৫ বছর আমাদের ওপর বিভিন্নভাবে জুলুম নির্যাতন গিয়েছে। এর অবসান হয়েছে গত ৫ আগস্টে। ওই রাতেই আমি দলের সকল সহকর্মীকে আহ্বান জানিয়েছি, আল্লাহর ওয়াস্তে কারো ওপর কোন প্রতিশোধ নিবেন না।’

‘সরকার পতন হলে ৫ লাখ মানুষকে হত্যা করা হবে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই কথা স্মরণ করে শফিকুর রহমান বলেন, ‘এ রকম হলে প্রত্যেক গ্রামে এক-দুইজন করে মানুষ মারা যেত। কিন্তু এমন হয়নি। প্রতিহিংসা এবং প্রতিশোধ কখনো শান্তি বয়ে আনতে পারে না। আমাদের কোন নেতাকর্মী এমন কাজে জড়িত ছিলেন না। গত ৫ আগস্ট পরবর্তী সময়ে জামায়াত নেতাকর্মীরা সংখ্যালঘুদের বাড়িঘর পাহারা দিয়েছে।’

জামায়াত আমির বলেন, ‘আমরা রাষ্ট্রের দায়িত্বে যাই আর না যাই, আপনাদের সাথে আছি। আমরা আপনাদের সাথেই থাকব। রাষ্ট্রের দায়িত্বে কে যাবে, না যাবে সেটা আল্লাহ ফায়সালা করবেন। আর তাদের জন্যই ফায়সালা আসবে, যারা মানুষের হৃদয়ে স্থান পাবে। এটা জোর করে নেওয়ার বিষয় নয়। যারা জোর করে নেয় তারা অপদস্থ এবং অপমানিত হয়। যেমন তারা রাষ্ট্রের সেবা ভালোভাবে করতে পারে না, তেমনি তারা পদে পদে অপমানিত ও অপদস্থ হয়।’

অমুসলিমদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আগামীতে কোন জালেম যদি আপনাদের ওপর জুলুম করে, আপনারা প্রতিবাদ করবেন, প্রতিরোধ করবেন এবং আমাদেরকে সাথে রাখবেন। আমরা চাইনা জুলুমের স্বীকার হয়ে কেউ ধুকে ধুকে কষ্ট পাক। তার প্রিয় জন্মস্থান ছেড়ে অন্যত্র চলে যাক। আমি আমার জন্মস্থানে থাকবো এবং সম্মানের সাথে থাকবো। যারা অতীতে এই অপরাধ করেছেন তাদেরকে চিহ্নিত করে যার হক তাকে ফিরিয়ে দেওয়া হোক। সে তার হক বুঝে পাক।’

এদিকে, আজ সকালে জামায়াত আমীর ভুকশীমইল ইউনিয়ন জামায়াত আয়োজিত দাওয়াতি সভায় বক্তব্য দেন। দুপুরে তিনি জুড়ী উপজেলা জামায়াত আয়োজিত দাওয়াতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিকেলে কুলাউড়া উপজেলার রবিরবাজার ইউনিয়ন, ব্রাহ্মণবাজার ও ভাটেরা ইউনিয়নে দাওয়াতি সভা করেন।

এই বিভাগের আরো খবর