1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তার পরিচয়ে প্রতারণা প্রায় অর্ধশত সিমসহ প্রতারক গ্রেফতার - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দিয়ে ‘দিমাগি নকশাল’ নাসিরুদ্দিন শাহ ইসরায়েলি নির্বাচনে ঝুলে আছে ক্ষমতার ভাগ্য, সংখ্যাগরিষ্ঠতা নেই কারো যুক্তরাষ্ট্রে পালিয়ে নিজেকেই ব্রাজিলের প্রকৃত নেতা বললেন ফ্লাভিও ইসরায়েলে নেতানিয়াহুর ক্ষমতার আসন টলমল, সরকার গঠনে অনিশ্চয়তা ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে সকাল আটটা থেকে নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ

প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তার পরিচয়ে প্রতারণা প্রায় অর্ধশত সিমসহ প্রতারক গ্রেফতার

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২৬ ৯:৩৫ পিএম
শেয়ার করুন

নিজেকে কখনো জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ থানার অফিসার ইনচার্জ পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে নাইম হোসেন (২৮) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারের সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও বিভিন্ন মোবাইল অপারেটরের ৩৮টি সিম কার্ড জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত নাইম হোসেন বগুড়া জেলার আদমদীঘি উপজেলার নামা পোওতা গ্রামের বাসিন্দা। গ্রেফতারকৃত নাঈম বাবু ইসলামের ছেলে বলে জানা গেছে।
পুলিশ জানায়,গত ২৫ মে এক হোমিওপ্যাথি ওষুধ ব্যবসায়ীর কাছে ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিজেকে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে পরিচয় দেন নাইম। তিনি দাবি করেন, ওই ব্যবসায়ীর ওষুধ সেবনের ফলে এক শিশুর মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় মামলা এড়াতে পাঁচ লাখ টাকা দিতে হবে। মামলা-মোকদ্দমার ভয় দেখানো হলে আতঙ্কিত ব্যবসায়ী নগদ অ্যাকাউন্টে ২০ হাজার ৩০০ টাকা পাঠিয়ে দেন। এছাড়াও গত ৩০ মে তিনি নিজেকে সিআইডির এক পুলিশ সুপার পরিচয় দিয়ে অপর এক বিকাশ ও নগদ ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করেন। ওই ব্যবসায়ীর দোকান থেকে অনলাইন জুয়ার লেনদেন পরিচালিত হয় বলে অভিযোগ তুলে ৪০ হাজার টাকা দাবি করা হয়। টাকা না দিলে মামলা করার হুমকিও দেয়া হয়। এ ধরনের প্রতারণার অভিযোগ নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নজরে এলে তিনি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশ সুপারের আইসিটি শাখাকে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। তথ্য প্রযুক্তি বিশ্লেষণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তির সহায়তায় ডিবির একটি বিশেষ টিম অভিযান চালিয়ে ২ জুন মঙ্গলবার রাতে সান্তাহার এলাকা থেকে নাইম হোসেনকে গ্রেফতার করে। পুলিশ জানান, গ্রেফতারের সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন,তিনটি সচল সিমসহ মোট ৩৮টি সিম কার্ড উদ্ধার করা হয়। এসব সিম ব্যবহার করে তিনি বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে প্রতারণা করতেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। সুত্রমতে পুলিশ সুপারের কার্যালয়ে জিজ্ঞাসাবাদে নাইম দীর্ঘদিন ধরে প্রশাসনের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতার পরিচয় ব্যবহার করে প্রতারণা করে আসার কথা স্বীকার করেছেন। তার প্রতারণার শিকার হয়েছেন সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় নাঈম এর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সেই সঙ্গে এ ধরনের প্রতারণার বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।

এই বিভাগের আরো খবর