1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত, সাহসী ও গণমুখী হয়েছে :ওবায়দুল কাদের - আজকের কাগজ
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:

প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত, সাহসী ও গণমুখী হয়েছে :ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৮ জুন, ২০২৪ ৯:৪৮ এএম
শেয়ার করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত, সাহসী ও গণমুখী হয়েছে। এছাড়া উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে দেশকে এগিয়ে নিতেই এবারের বাজেট।’ আজ শনিবার (৮ জুন) দুপুর ১২টার পর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, চতুর্মুখী চাপ সামলাতেই এমন জনবান্ধব বাজেট।এই বাজেট পরিমিত, বাস্তবসম্মত, গণমুখী, সাহসী, নির্বাচনী ইশতেহারের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

বিএনপির আমলে ৪০ শতাংশ মানুষ দারিদ্রসীমার নিচে ছিল জানিয়ে সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারে আসার পর তা কমে এসেছে। ১৪ বছর পর তা ১৮ শতাংশে নেমে এসেছে।

এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উপ দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর