1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ফুলবাড়ী সীমান্তে নেশাজাতীয় ট্যাবলেট, যৌন উত্তেজক সিরাপসহ চোরাই পণ্য জব্দ - আজকের কাগজ
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ভেটিংয়ের অপেক্ষায় পে-স্কেলের গেজেট, হালনাগাদ হচ্ছে পেনশনের তথ্য ধামরাইয়ে অটোরিকশা-পিকআপ ভ্যানের সংঘর্ষ, শিশুসহ নিহত ৩ কুবিতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের দাবি ছাত্রদলের চিলমারীতে ব্রহ্মপুত্র থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার ইরানের স্কুলে মার্কিন হামলা যুদ্ধাপরাধের শামিল: জাতিসংঘ যত ভালো সরকারই আসুক, ড. ইউনূসের চুক্তির কারণে দেশ চালানো মহাকঠিন: হাবিবুর রহমান হাবিব হাসপাতালই ‘মরণ ফাঁদ’, আগুনে ১৪ নবজাতকের মৃত্যুতে মিললো ভয়াবহ অব্যবস্থাপনা যেভাবে কাজ করবে ভূমি মন্ত্রণালয়ের নতুন অ্যাপ ‘ভূমিদৃষ্টি’ ডেঙ্গু কেড়ে নিলো আরও ৫ প্রাণ, হাসপাতালে নতুন রোগী ১৪৮৪ পুলিশের ডিআইজি পদে বড় রদবদল, বদলি পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তা

ফুলবাড়ী সীমান্তে নেশাজাতীয় ট্যাবলেট, যৌন উত্তেজক সিরাপসহ চোরাই পণ্য জব্দ

হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ৭:১৬ পিএম
শেয়ার করুন

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর আওতাধীন সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ, ভারতীয় কসমেটিক্সসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এসব পণ্যের সিজার মূল্য ২ লাখ ২৩ হাজার ৩৮০ টাকা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে ২৯ বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, ১৭ সেপ্টেম্বর মধ্যরাতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীন খাঁনপুর বিওপি, বিরামপুর ও কাটলা বিশেষ ক্যাম্পের সদস্যরা পৃথক তিনটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে বাংলাদেশ অভ্যন্তর থেকে ১ হাজার ৯০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৩৩৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ, ৫১ পিস ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিক্স, ১০ প্যাকেট বিভিন্ন ধরনের খাবার সামগ্রী, ৩৬ প্যাকেট বিড়ি, ২ কেজি জিরা ও ১২ প্যাকেট আগরবাতি জব্দ করা হয়।

জব্দ করা মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যের সর্বমোট সিজার মূল্য ২ লাখ ২৩ হাজার ৩৮০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন, ভবিষ্যতেও বিজিবির পক্ষ থেকে ধারাবাহিকভাবে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হবে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দের পাশাপাশি সংশ্লিষ্টদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর