1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৬ লাখ টাকার মাদক ও যৌন উত্তেজক সিরাপ জব্দ - আজকের কাগজ
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের প্রত্যাশা পূরণ হয়নি, লড়াই অব্যাহত থাকবে জুলাইয়ের অনুষ্ঠানে তথ্যচিত্র নিয়ে বিতর্ক-হট্টগোল, বেরিয়ে গেলেন এনসিপি নেতারা প্রেমের টানে কেরানীগঞ্জে চীনা যুবক, ধর্ম বদলে করলেন বিয়ে জুলাইয়ের কৃতিত্ব নেওয়ার জন্য সবাই প্রতিযোগিতায় নেমেছে : স্বরাষ্ট্রমন্ত্রী পলাতক ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্য দৃঢ় করতে হবে: মাহদী আমিন সাতভিটার সেই ঘরে আজও ফেরেনি আশিক জুলাই সনদের দাবিতে হিলিতে সমাবেশ-গনমিছিল জুলাই গণঅভ্যুত্থান সাম্য, ঐক্য ও নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়: ইউএফটিবি উপাচার্য বিপ্লবের ২য় বার্ষিকী উপলক্ষ্যে ১১দলিয় ঐক্যের গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানের দুই বছরেও ছাত্রলীগের বিচার না হওয়ায় ক্ষোভ কুবি শিবিরের

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৬ লাখ টাকার মাদক ও যৌন উত্তেজক সিরাপ জব্দ

হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ৯:২৭ পিএম
শেয়ার করুন

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) পৃথক চারটি অভিযানে প্রায় ৬ লাখ ১২ হাজার টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, নেশাজাতীয় ইনজেকশন, ইস্কফ সিরাপ এবং বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে।

বুধবার (৫ আগস্ট) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ্জামান।

বিজিবি জানান, গত ৪ আগস্ট থেকে ৫ আগস্ট পর্যন্ত ব্যাটালিয়নের আওতাধীন কাটলা বিশেষ ক্যাম্প, বিরামপুর বিশেষ ক্যাম্প, দাইনুর বিওপি ও খানপুর বিওপি পৃথক চারটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এসব অভিযানে বাংলাদেশের অভ্যন্তর থেকে ৫ হাজার ৪০টি ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৬৪০টি ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন, ৫০ বোতল ইস্কফ সিরাপ এবং ৬১৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।

জব্দকৃত মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্যের মোট সিজার মূল্য ৬ লাখ ১১ হাজার ৭৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও একইভাবে চলমান থাকবে। চোরাচালান রোধ, অবৈধ পণ্য জব্দ এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বিজিবি দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।

এই বিভাগের আরো খবর