1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
‎ববিতে ছত্রলীগের সাথে গোপন বৈঠক-ছাত্রলীগের বিরুদ্ধে মামলার স্বাক্ষী সহ গ্রেপ্তার ৪ - আজকের কাগজ
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম:
সচিব পর্যায়ে বড় রদবদল পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি পদায়ন দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানায় আটক আরও ২ শারদীয়া দূর্গোৎসবে মহাদেবপুরে এমপি’র শাড়ি ও লুঙ্গি বিতরণ সরকার বিরোধী দলের সহযোগিত নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির মালিকসহ চার জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার এক সচিবালয় যাচ্ছে পুরাতন বাণিজ্য মেলার মাঠে, মন্ত্রিসভায় অনুমোদন কুড়িগ্রামে মাছ কিনতে গিয়ে ট্রাকের ধাক্কায় মৃত্যু বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত ‘নিরাপত্তা সমন্বয় সভা’ অনুষ্ঠিত পাশাপাশি তিন কবরে স্ত্রী-সন্তান, শোকে পাথর প্রভাষক!

‎ববিতে ছত্রলীগের সাথে গোপন বৈঠক-ছাত্রলীগের বিরুদ্ধে মামলার স্বাক্ষী সহ গ্রেপ্তার ৪

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ৫:৪৪ পিএম
শেয়ার করুন

‎নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে গোপন বৈঠককালে ছাত্রলীগের বিরুদ্ধে মামলার স্বাক্ষী মাহমুদুল হাসান তমাল, বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রলীগ নেতা মইদুর রহমান বাকি সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
‎
‎শুক্রবার ( ৩ এপ্রিল) রাত দশটার দিকে বরিশাল শহরের রূপাতলি হাউজিংয়ের ২২ নং ওয়ার্ডের ছায়া নিকেতন নামে ববি শিক্ষার্থী মাহমুদুল হাসান তমাল ওরফে এমএইচ তমালের ভাড়া মেসে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চালিয়ে ছাত্রলীগ নেতা মইদুর রহমান বাকি ও এমএইচ তমালসহ চারজনকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে ঐ বাসা তল্লাশি করা হয়।
‎
‎খোঁজ নিয়ে জানা যায়, রূপাতলি ২২ নং ওয়ার্ডে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ইমন ও তমালের বাসায় বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা মইদুর রহমান বাকিসহ ছাত্রলীগের একাধিক নেতাকর্মীরা প্রায়ই ঐ বাসায় জড়ো হন গোপনে বৈঠকের জন্য । আজও এমন সংবাদের ভিত্তিতে রাত নয়টার দিকে বাসাটিকে ছাত্রদল নেতাকর্মীরা অবরুদ্ধ করে পুলিশকে ছাত্রলীগের গোপন বৈঠকের বিষয়ে অবহিত করে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাত ১০টার দিকে তমালের মেস তল্লাশি করে চারজনকে থানা হেফাজতে নিয়ে যায়।
‎
‎পুলিশের হেফাজতে নেয়া ঐ চারজন হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান তমাল, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আকরাম খান ইমন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সমাজবিজ্ঞান বিভাগের বহিষ্কৃত শিক্ষার্থী মহিদুর রহমান বাকী এবং রাকিব হাসান রনি।
‎
‎পাশের একটি বাসার ভাড়াটিয়া প্রত্যক্ষদর্শী সোহান বলেন, “সবার চিল্লাচিল্লিতে বাসার নিচে এসে শুনছি ছাত্রলীগ আটক করেছে। পরে বাসায় তল্লাশি চালিয়ে পুলিশ কয়েকজনকে থানায় নিয়ে গেছে।”
‎
‎ছাত্রলীগ নেতা মইদুর রহমান বাকিকে বিশ্ববিদ্যালয়ের ভর্তিপরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত থাকায় তাঁকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়। এমএইচ তমালের বিরুদ্ধেও একাধিক মাদক ও চাঁদাবাজির মামলা রয়েছে। তমালের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগও রয়েছে। আটক হওয়া আরেক শিক্ষার্থী ইমনের বিরুদ্ধেও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। রূপাতলির ভাড়া বাসায় তারা মাদক কারবারি করে বলে একাধিক অভিযোগ করেছেন স্থানীয়রা।
‎
‎এবিষয়ে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বলেন, রুপাতলি হাউজিং এ ২২নাম্বার রোডে ছায়া নিকেতন বাস ভবনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সেই সময়ে যারা ছাত্রলীগের নেতৃত্ব দিতো তারাসহ মহানগর ছাত্রলীগ একত্রিত হয়ে আবার তারা তাদের আধিপত্য বিস্তার করার জন্য গোপন ষড়যন্ত্রের লিপ্ত হয়। আমাদের কাছে খবর আছে এই বাসায় মাদকের কারবার চলে। আমরা খবর পেয়ে তাদের অবরুদ্ধ করে পুলিশকে খবর দেয়।
‎
‎অভিযুক্তদের একজন মাহমুদুল হাসান তমাল অভিযোগ অস্বীকার করে উল্টো দাবি করেন, “আমার এই ভাড়া বাসায় স্বামী-স্ত্রী গ্যানজামে চাঁদাবাজির উদ্দেশ্য আসছে ছাত্রদলের কিছু পোলাপান। আমি তাদের বলছি, আমি তোমাদের ভার্সিটির বড় ভাই আছি। আমি এই বাসায় থাকি আমি এ বিষয়টি দেখতেছি পুলিশের উপস্থিতে। তাদের চাঁদাবাজিতে বাঁধা দেওয়ার কারণে তারা এই মব সৃষ্টি করছে।”
‎
‎বরিশাল কোতোয়ালি থানার ওসি (তদন্ত ) বলেন, “আমরা বাসায় তল্লাশি চালিয়েছি এখন ওনাদের রেসকিউ করার জন্য ধরে থানায় নিয়ে যাচ্ছি।”
‎
‎
‎উল্লেখ্যা জুলাই আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন কতৃক নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় স্বাক্ষী হিসেবে মাহমুদুল হাসান তমালের নাম উল্লেখ আছে।

এই বিভাগের আরো খবর