
বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (বিইউসিসি) এর ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কার্যনির্বাহী কমিটিতে সভাপতি-সাধারন প্যানেল সহ ক্লাবটির মোট ১৭ টি বিভাগে ৫০ জন দায়িত্ব প্রাপ্ত হয়েছেন। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী আরেফিন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই শিক্ষাবর্ষের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী আরমান হোসেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাত আটটার দিকে উক্ত সংগঠনের উপদেষ্টাদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ৫০ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী এই কমিটিতে সহ- সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের রাসেল বিশ্বাস ।
সাধারণ সম্পাদক আরমান হোসেন বলেন,
“বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের বর্তমান প্রেক্ষাপটে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন আমার জন্য একদিকে যেমন চ্যালেঞ্জ, অন্যদিকে এটি গৌরবেরও বিষয়। আমি বিশ্বাস করি, নতুন কমিটির প্রতিটি সদস্য নিষ্ঠার সঙ্গে কাজ করবে। আমাদের লক্ষ্য হবে সম্মিলিত প্রচেষ্টা ও পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতিকে আরও সহজ ও ফলপ্রসূ করে তোলা।”
সভাপতি মেহেদী আরেফিন বলেন,
“বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব মূলত শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতনতা তৈরি ও দক্ষতা উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী যাতে উচ্চশিক্ষা ও চাকরির বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান নিতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। নতুন কমিটি শিক্ষার্থীদের কল্যাণে বাস্তবমুখী ও অর্থবহ উদ্যোগ গ্রহণ করবে। একই সঙ্গে আমরা চাই BUCC যেন বিশ্ববিদ্যালয়ের অর্জনের খাতাকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
উল্লেখ্য, ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব বিভিন্ন সেমিনার, কর্মশালা ও নেটওয়ার্কিং প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন ও উচ্চশিক্ষার প্রস্তুতিতে কাজ করে আসছে।