1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিএনপি নিয়ে চিন্তা করছে না নতুন সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী - আজকের কাগজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ঢাকা ওয়াসার এমডিসহ শীর্ষ ৪ পদে রদবদল চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, প্রস্তুত খসড়া চুক্তিপত্র ৪৮তম বিশেষ বিসিএসে আরও ১৮৪ জনকে নিয়োগ পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্রিটিশ পাসপোর্ট ত্যাগ ও নিয়োগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী কালিয়াকৈরে ১০৫০ পিচ ইয়াবা সহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার খালেদা জিয়া’র গাড়িবহরে হামলায় শ্রমিক লীগ সভাপতি’র কাশেমের ৫ দিনের রিমান্ড রিফুজি জীবন ছেড়ে স্বদেশ ফেরার আকুতি-রোহিঙ্গাদের

বিএনপি নিয়ে চিন্তা করছে না নতুন সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪ ১২:৩২ পিএম
শেয়ার করুন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করেছে। নতুন সরকার তাদের নিয়ে কোনো চিন্তা করছে না।

আজ রবিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান। নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়ে আজ প্রথম অফিস করেন তিনি।

বিএনপির দিকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জনগণ যাদের প্রত্যাখ্যান করেছে, তাদের নিয়ে চিন্তা নেই। তারা দেশকে বিব্রতকর পরিস্থিতিতে নেওয়ার চেষ্টা করছে। এটা নতুন কিছু নয়, তারা ২০১৪ সাল থেকে এমন কর্মকাণ্ড করছে। তারা ২১ আগস্ট প্রধানমন্ত্রীকে বোমা মেরে উড়িয়ে দিতে চেয়েছে। সেই আগুন গোষ্ঠী আবারও এমন কিছু করার পাঁয়তারা করছে। আমাদের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। তাদের জন্য আইনশৃঙ্খলা বাহিনীই যথেষ্ট।’

নতুন সরকার কোনো চাপের কাছে মাথা নত করবে না জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী একজন অত্যন্ত দক্ষ, বিচক্ষণ, দূরদর্শী নেতা। তিনি মাথা নত করে কারও সঙ্গে কথা বলেন না। তিনি মাথা উঁচু করে থাকেন এবং হৃদয় দিয়ে বাংলাদেশকে ভালোবাসেন বলেই এই চাপ তার কাছে কোনো চাপ নয়।

অনেকের সুর পাল্টে গেছে উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘দুই-চার দিন ধরে আবার আমরা এটাও লক্ষ্য করছি, যারা অনেক ধরনের কথা বলেছে, তাদের সুর আবার পাল্টে যাচ্ছে। একটু একটু করে তারা আবার ভিন্ন সুরেও কথা বলছে। এসব হলো আমাদের প্রধানমন্ত্রীর দক্ষতা ও বিচক্ষণতা। তার যে দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছিলেন এগুলো তার মূল কারণ।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মনে করি, একটা সুন্দর নির্বাচন হয়েছে। এই নির্বাচনকে বিদেশিরা সবাই স্বাগত জানিয়েছে, আমাদের সরকারকে স্বাগত জানাচ্ছেন। এই চাপ কিংবা রাষ্ট্রদ্রোহ কর্মকাণ্ড আগেও ছিল এখনো চলবে, এগুলো আমাদের জন্য কোনো ব্যাপার না।’

এই বিভাগের আরো খবর