1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিএনপি সব ধর্মের সমান অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে : ড. মারুফ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

বিএনপি সব ধর্মের সমান অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে : ড. মারুফ

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫ ৭:৫৯ পিএম
শেয়ার করুন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করার রাজনীতি করে।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে দাউদকান্দি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তর সতানন্দী গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের সিদ্ধেশ্বরী শ্মশানে আয়োজিত কালীপূজা চলাকালীন ভক্তদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
ড. খন্দকার মারুফ হোসেন বলেন, বিএনপির রাজনীতির মূল ভিত্তি হচ্ছে ধর্মীয় সম্প্রীতি, সহাবস্থান ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা। এই দেশ হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান সবার। ধর্মের ভিত্তিতে বিভেদ সৃষ্টি করে কোনো রাজনৈতিক লাভ নেই। বিএনপি কখনো ধর্মের নামে রাজনীতি করেনি; বরং সকল ধর্মের মানুষের নিরাপত্তা ও অধিকার রক্ষায় আপসহীন অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, স্বাধীনতার পর শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশের সব শ্রেণি-পেশা ও ধর্মের মানুষকে রাজনীতিতে সম্পৃক্ত করার সুযোগ সৃষ্টি করেছিলেন। সেই ধারাবাহিকতায় বিএনপি আজও ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতার প্রশ্নে দৃঢ় অবস্থানে রয়েছে।
বিএনপির এ নেতা বলেন, একটি মহল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার করে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু জনগণ এখন সচেতন, তারা জানে কোন দল প্রকৃত অর্থে ধর্মীয় সম্প্রীতি ও মানুষের অধিকার রক্ষা করে এবং আগামী দিনে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সব ধর্মের মানুষের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জানান।
পৌরসভার উত্তর সতানন্দী শ্রীশ্রী সিদ্ধেশ্বরী কালীপূজা কমিটির সাধারণ সম্পাদক অমর চন্দ সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সওগাত চৌধুরী পিটার, সদস্য সচিব কাউছার আলম সরকার, পৌর কৃষকদলের সভাপতি মো. ফিরোজ মিয়া, পৌর জাসাসের আহ্বায়ক মোল্লা সোহেল, সদস্য সচিব মধু সরকার ও পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল মিয়া।
সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন ধর্মের প্রতিনিধি ও সাধারণ লোকজন উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *