1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিচারের নামে ১১ জননেতাকে হত্যা করা হয়েছে: জামায়াত আমির - আজকের কাগজ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এমপিরা ‘ঋণখেলাপি’ নন, ‘ঋণগ্রস্ত’—স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, কড়া জবাব রুমিনের কাভার্ডভ্যান কেটে ৪ কোটি ৮০ লাখ টাকা মুল্যের ইয়াবা সহ ৫ জন আটক দিনাজপুরের ২৯ বিজিবির অভিযান: ভারতীয় ইনজেকশন, ট্যাবলেট ও ইস্কফ সিরাপ জব্দ নওগাঁয় সিন্ডিকেটে জিম্মি আম চাষিরা বায়ান্ন কেজিতে ক্রয় একমন বিক্রয় চল্লিশ কেজিতে কটিয়াদীতে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্র সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের রীতি বাতিল ঘোষণা ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে: শিক্ষামন্ত্রী পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, পুলিশ কর্মকর্তা সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর নওগাঁয় শিক্ষিকাকে যৌন হেনস্তাকারী অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

বিচারের নামে ১১ জননেতাকে হত্যা করা হয়েছে: জামায়াত আমির

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪ ৪:০১ পিএম
শেয়ার করুন

সাড়ে ১৫ বছর জামায়াতে ইসলামীর ওপর যে জুলুম করা হয়েছে তা অন্য কোনো দলের উপর হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার ৯২৩ আগস্ট) দুপুরে নরসিংদীর ব্রাহ্মন্দীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ১৯ জনের পরিবারের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

শফিকুর রহমান বলেন, একে একে ১১জন দায়িত্বশীল নেতাকে ঠান্ডা মাথায় বিচারের নামে হত্যা করা হয়েছে। শত শত কর্মীকে গুম করা হয়েছে। হাজার হাজার কর্মীকে পঙ্গু করা হয়েছে। দুই চোখ খুলে নেয়া হয়েছে। গুলি করে অন্ধ করে দেয়া হয়েছে। হাত কেটে ফেলেছে, পা কেটে ফেলেছে। কী যন্ত্রণা আমরা বুকে নিয়ে চলছিলাম। কিন্তু আমরা পরিষ্কার ঘোষণা করেছি জামায়াতে ইসলামী কারও ওপর প্রতিশোধ নেবে না।

তিনি বলেন, প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয়, প্রতিহিংসা সমাজে খুনের পরিবেশ সৃষ্টি করে। আমরা সামগ্রিকভাবে ক্ষমা করে দিতে চাই কিন্তু ব্যক্তিগতভাবে যে অপরাধ করেছেন ইনসাফের দাবি হচ্ছে তাকে তার অপরাধের শাস্তি পেতে হবে। তাই বলে আমরা কেউ আইন হাতে তুলে নেবো না।

অনুষ্ঠানে নিহত প্রত্যেকের পরিবারকে ২ লাখ টাকা করে আর্থিক অনুদান তুলে দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

এই বিভাগের আরো খবর