1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিনামূল্যে বীজ-সার পেলেন হাকিমপুরের কৃষকেরা - আজকের কাগজ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম:
নারী আসন: এবার ৮৮ শতাংশ প্রার্থী উচ্চশিক্ষিত, স্বশিক্ষিত দু’জন দূরপাল্লার বাসের নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত ভাড়া? গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী: ডন ১৩ কোটি টাকা আত্মসাৎ, চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, ভুক্তভোগীদের মানববন্ধন জবির সাবেক শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যাকাণ্ডে বিচার চেয়ে জকসুর প্রতিবাদ দুই সপ্তাহ তেল বন্ধ, রৌমারী-রাজিবপুরে ভোগান্তি মহাসড়কের পাশে পড়ে ছিল কাস্টমস কর্মকর্তার লাশ

বিনামূল্যে বীজ-সার পেলেন হাকিমপুরের কৃষকেরা

হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫ ৭:০৩ পিএম
শেয়ার করুন

২০২৫-২৬ অর্থ বছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচর আওতায় সরিষা, সূর্যমুখী (হাইব্রিড), গম ও শীতকালীন পেঁয়াজ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্য দিনাজপুরের হাকিমপুর হিলিতে বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (১০ নভেম্বর) হাকিমপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার ১হাজার ৪’শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোছাঃ আরজেনা বেগম, উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ শফিউল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মেজবাহুর রহমান সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী বৃন্দ।
বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রত্যেক কৃষককে শ্যষ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার মোছাঃ আরজেনা বেগম বলেন, ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি রবি মৌসুমে সরিষা, সূর্যমুখী হাইব্রিড, গম ও শীতকালীন পেঁয়াজ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১ হাজার ৪’শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শষ্য বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *