1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, জেলের মৃত্যু; আহত ৩ - আজকের কাগজ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, জেলের মৃত্যু; আহত ৩

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ৮:৪২ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামের রাজারহাটে বুড়িদাহ বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল মিয়া (২৬) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার ছিনাই ইউনিয়নের পূর্বদেবত্তর গ্রামের বুড়িদাহ বিলে এ ঘটনা ঘটে। নিহত রুবেল মিয়া উপজেলা সদরের হরিশ্বর তালুক গ্রামের রশিদ মোল্লার ছেলে।

আহতরা হলেন—একই গ্রামের মোজাম্মেল হক (২৮), আব্দুর রহমান (৩২) ও আমিনুল ইসলাম (১৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে কয়েকজন জেলে বুড়িদাহ বিলে মাছ ধরতে যান। এ সময় বিলের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে। এতে পানিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়লে মাছ ধরতে থাকা জেলেরা বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করেন। এ ঘটনায় রুবেল মিয়া ঘটনাস্থলেই মারা যান। আহত মোজাম্মেল, আব্দুর রহমান ও আমিনুলকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।

বিদ্যুৎ সংযোগ বন্ধ না করার অভিযোগ
স্থানীয় জেলেদের অভিযোগ, বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যুৎ সংযোগ বন্ধ করেনি। ফলে পানিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে এবং মাছ ধরতে যাওয়া জেলেরা দুর্ঘটনার শিকার হন।

তাদের দাবি, কর্তৃপক্ষের অবহেলা ও দায়িত্বহীনতার কারণেই এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। তারা বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

রাজারহাট থানার এসআই আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে আছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এই বিভাগের আরো খবর