1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বৃহস্পতিবারের মধ্যে আখ্যায়িত করে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে আল্টিমেটাম - আজকের কাগজ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম:
কাস্পিয়ানের প্রতিশোধ নিতে ইউক্রেনের বন্দরে হামলার পরিকল্পনা করেছিল ইরান ১৬ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন পিএসসির ৮ ক্যাটাগরির পদে ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস ভারতে পালাতে গিয়ে যেভাবে গ্রেপ্তার ডেভিড ইমন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগে মৌখিক পরীক্ষা ১ আগস্ট সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায় ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইগাতীতে ভাতিজার হাতে চাঁচি খুন মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আউটডোর বন্ধ করে কর্মস্থল ফাঁকি,৭ জন ডাক্তারকে শোকজ কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন

বৃহস্পতিবারের মধ্যে আখ্যায়িত করে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে আল্টিমেটাম

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪ ২:২২ পিএম
শেয়ার করুন

ছাত্রলীগকে  ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে আগামী বৃহস্পতিবারের মধ্যে সংগঠনটি নিষিদ্ধ করতে আল্টিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। আজ মঙ্গলবার বিকেলে ছাত্রলীগ নিষিদ্ধ ও রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগ দাবিতে কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত গণজমায়েতে এ আল্টিমেটাম দেন তিনি।

আজ বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে সমাবেশে মিলিত হয়। এ সময় প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক নাহিদ হাসান বলেন, ‘বাংলাদেশের রাষ্ট্রপতি দ্বিমুখী বক্তব্য দিয়েছেন, তার বক্তব্যে স্পষ্ট যে তিনি শেখ হাসিনাকে বৈধতা দিতে চান। আমরা গণ-আন্দোলনের শহীদের রক্তের সঙ্গে বেইমানি করতে পারবো না। রাষ্ট্রপতির এ বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’

আব্দুল হান্নান মাসুদ বলেন, ‘যে ছাত্রলীগের হাতে মানুষের মৃত্যু হয়েছে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই।’

এর আগে মিছিলে ‘হই হই, রই রই, ছাত্রলীগ গেলি কই’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘ছাত্রলীগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘ছাত্রলীগের চামড়া, তুলে নেব আমরা’, ‘দড়ি ধরে মারো টান, চুপ্পুর গদি হবে খান খান’ প্রভৃতি স্লোগান দেন শিক্ষার্থীরা।

এই বিভাগের আরো খবর