1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গজারিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গজারিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ ৭:৫০ পিএম
শেয়ার করুন

মুন্সীগঞ্জের গজারিয়ায় তিনবারের নির্বাচিত সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় রসুলপুরে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বোরহান উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মজিবুর রহমান। তিনি তার বক্তব্যে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি গণতন্ত্রের প্রতীক। তার সুস্থতা জাতির প্রত্যাশা।”

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন— জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজী ভিপি মোহন,উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুর রহমান,কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম জসিম,গজারিয়া থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মুকবুল আহমেদ রতন
গজারিয়া থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মফিজুল ইসলাম রনি মাস্টার। গজারিয়া থানা যুবদলের আহ্বায়ক অহিদুজ্জামান অহিদ
উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে দেশনেত্রীর শারীরিক অবস্থা নিয়ে পুরো জাতি উদ্বিগ্ন। তার দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানান তারা।শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মাদ্রাসার ইমাম। গজারিয়া উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ছিল আবেগঘন পরিবেশ ও ব্যাপক উপস্থিতি ।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *