1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
ব্রহ্মপুত্রে ইলেকট্রিক যন্ত্র দিয়ে মাছ ধরার সময় ছয় জেলে আটক - আজকের কাগজ
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে নেই, রাষ্ট্রদ্রোহিতার বিধান নিয়ে রিট খারিজ: বাক্‌স্বাধীনতা ক্ষুণ্নের সুনির্দিষ্ট ছেলের এইচএসসি পাস: চুয়াডাঙ্গায় পদ হারালেন ছাত্রদল সভাপতি ঢাকা মহানগর উত্তর বিএনপির দায়িত্বে শফিকুল ও জাহাঙ্গীর তুরস্ক সফরে আয়া সোফিয়ায় নামাজ পড়তে চান সাদিক খান রামলীলায় ইন্ডিয়া জোটের হুঙ্কার, জ্ঞানেশের পর মোদি-শাহর বিচার হবে হেলিকপ্টারে গ্রামে ফিরলেন প্রবাসী মনিরুজ্জামান, উচ্ছ্বসিত এলাকাবাসী সেন্টমার্টিনে খেলাধুলায় ভাটা, হতাশায় স্থানীয় খেলোয়াড়েরা চৌদ্দগ্রামে মাটির নিচে একটি মর্টার শেল সদৃশ লোহার বস্তু পুলিশ উদ্ধার করেছে জাতীয় লিগ: মেহরবের সেঞ্চুরি ও নাসুমের পাঁচ উইকেট

ব্রহ্মপুত্রে ইলেকট্রিক যন্ত্র দিয়ে মাছ ধরার সময় ছয় জেলে আটক

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪ ১:৩৪ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের বড়ভিটার চর এলাকায় ইলেকট্রিক যন্ত্র দিয়ে মাছ ধরার সময় ছয় জেলেকে আটক করেছে পুলিশ।

সোমবার (২ ডিসেম্বর) সকালে আটক ছয় জেলেকে চিলমারী মডেল থানায় হস্তান্তর করেছেন নৌবন্দর থানা পুলিশ।

আটকৃতরা হলেন- চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ওয়ারী এলাকার মিলন চন্দ্র দাশ (৪১), নয়ন চন্দ্র দাশ (৩২), একই ইউনিয়নের ফকিরের ভিটা এলাকার মিলন মিয়া (৩৫) শিমুলতলির আবু বকর সিদ্দিক (২৪) ফকিরেরভিটা এলাকার সাদ্দাম (৩০), ফুলবাড়ী উপজেলার দক্ষিণ বড়ভিটার বাসিন্দা চন্দন কুমার বিশ্বাস (৩২)।

এর আগে রোববার দিবাগত রাতে নৌবন্দর থানা পুলিশের একটি দল ব্রহ্মপুত্র নদে অভিযান চালিয়ে ইলেকট্রিক শক যন্ত্র দিয়ে মাছ ধরার সময় তাদের আটক করে। একই সময় মাছ ধরার কাজে ব্যবহৃত দুইটি যন্ত্র জব্দ করা হয়।

চিলমারী মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব সজীব জানান, আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

এই বিভাগের আরো খবর