1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ভারত-চীন সীমান্তে রহস্যময় বিমানের চক্কর, উদ্বিগ্ন প্রতিরক্ষা বিভাগ - আজকের কাগজ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার গোপালগঞ্জে বিএনপি নেতাদের বাড়ি-অফিসে হামলা ও অগ্নিসংযোগ শেখ হাসিনার ফেরা নিয়ে মন্ত্রী-উপদেষ্টার বক্তব্যে মিল পাচ্ছি না: রুমিন ফারহানা টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম বাড়িতে অগ্নিকাণ্ড নিয়ে তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা নুসরাত তাবাসসুমের সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে রদবদল সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ রাষ্ট্রদূত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা রামপুরায় ইন্টারনেট অফিসে ঢুকে গুলি, ২ কর্মচারী আহত চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান তাওহিদের সেঞ্চুরিতে বিপদ কাটিয়ে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ভারত-চীন সীমান্তে রহস্যময় বিমানের চক্কর, উদ্বিগ্ন প্রতিরক্ষা বিভাগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১:৩৯ পিএম
শেয়ার করুন

গত ১২ নভেম্বর সিকিম সীমান্তে এক রহস্যময় বিমানের অনুপ্রবেশ ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। চীনের দিক থেকে আসা বিমানটি ভারতের আকাশসীমার ভেতরে প্রবেশ করে অন্তত ২৫ মিনিট ধরে চক্কর কাটে। ঘটনাটি কৌশলগতভাবে বেশ স্পর্শকাতর বলে মনে করা হচ্ছে। সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার অনলাইন জানায়, গত ১২ নভেম্বর চীনের দিক থেকে সিকিম সীমান্তের দিকে উড়ে আসে বিমানটি। সিকিমের ভারত-চীন সীমান্তে একটি বিমানের গতিবিধিকে কেন্দ্র করে তৈরি হয়েছে রহস্য।

সেনা সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, সকাল ৮টার দিকে বিমানবাহিনীর রাডারে বিমানটির উপস্থিতি ধরা পড়ে। এটি প্রায় ২৫ হাজার ফুট উচ্চতা দিয়ে উড়ে আসছিল। ভারতীয় বিমানবাহিনী নিয়মিত রেডিয়ো বার্তার মাধ্যমে বিমানটিকে অবিলম্বে আকাশসীমা ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেয়। তবে এসব সতর্কবার্তাকে উপেক্ষা করে বিমানটি আরও ২০ মিনিট ওই এলাকায় অবস্থান করে।

ঘটনার পর থেকে বিমানটি কাদের মালিকানাধীন বা কী উদ্দেশ্যে এখানে এসেছিল, সে বিষয়ে কোনো স্বচ্ছ ধারণা পাওয়া যায়নি। ভারতীয় বিমানবাহিনী এখনো এই অনুপ্রবেশ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। আকাশসীমা লঙ্ঘন নিয়ে নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এই সময় ভারতীয় বিমানবাহিনী বার বার সতর্ক করলেও বিমানটি সরে যায়নি।

বিশেষজ্ঞদের মতে, বিমানটির গতিবিধি যে এলাকায় শনাক্ত হয়েছে, সেখান থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরে নজরদারি চালানো সম্ভব। এই করিডোরটি উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোকে দেশের অন্যান্য প্রান্তের সাথে যুক্ত করে। এই করিডোরের ওপর নজরদারি ভারতের পূর্বাঞ্চলীয় প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখা হচ্ছে। পুরো বিষয়টি নিয়ে ভারতের পক্ষ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। কৌশলগত দিক থেকে করিডোরের গুরুত্ব অনেক বেশি।

এই বিভাগের আরো খবর