1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ভাষা শহীদদের স্মরণে ববিসাসের শ্রদ্ধা নিবেদন - আজকের কাগজ
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশিকে নিয়ে এখন পর্যন্ত যা জানা গেছে নেশার টাকা না দেওয়ায় পাবনায় মাকে জবাই করে হত্যা, ছেলে আটক জুলাইয়ে ছাত্র-জনতা চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি: ডা. শফিকুর রহমান হরমুজ প্রণালির তলদেশের ইন্টারনেট ক্যাবল লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের রংপুর-রাজশাহীর পর এবার চট্টগ্রামের উদ্দেশে প্রধানমন্ত্রী পৃথিবীর ইতিহাসে আওয়ামী লীগের মতো বড় চোরের দল মানুষ দেখেনি: স্পিকার হাফিজ উদ্দিন অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, মাদক ও নারীসহ ৮৪ জন আটক চসিক’র সাবেক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা ও ব্যাংকের দুই কর্মকর্তা কারাগারে সাদুল্লাপুরে উচ্চ শিক্ষা অর্জন করেও জোটেনি চাকুরী, অবশেষে সফল উদ্যােক্তা হলেন জেমি ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪২ বছর বয়সী আউয়ালের!

ভাষা শহীদদের স্মরণে ববিসাসের শ্রদ্ধা নিবেদন

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:৪৬ পিএম
শেয়ার করুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারিতে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি(ববিসাস) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।
‎শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে ববিসাসের সভাপতি মো. জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলামের নেতৃত্বে সমিতির সদস্যরা শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।‎
‎শ্রদ্ধা নিবেদনকালে ববিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক মেহরাব হোসেন, কোষাধ্যক্ষ মাসুদ রানা ও দপ্তর সম্পাদক এনামুল হোসেনসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।‎
‎ববিসাসের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, “মাতৃভাষার জন্য পৃথিবীতে একমাত্র জাতি হিসেবে বাঙালিরাই বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলো রাজপথে। সেইসমস্ত বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। তাঁদের আত্মত্যাগের ফলেই আজ আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারছি। তবে বছরে একদিন শ্রদ্ধা নিবেদনের মধ্যই দায়িত্ব শেষ হয়ে যায় না। বাংলা ভাষার শুদ্ধ চর্চা, সঠিক ব্যবহার এবং এর মর্যাদা রক্ষায় আমাদের সারাবছরই সচেষ্ট থাকতে হবে।”‎
‎এর আগে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম, রেজিস্ট্রার ও প্রক্টরসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তারা কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর একে একে বিভিন্ন বিভাগ, ছাত্রসংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানায়।

এই বিভাগের আরো খবর