1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ভাসানী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১৯ নেতা-কর্মীকে বহিষ্কার করলো - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম:
জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি সাবেক সেনা কর্মকর্তা আটক ১৪ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩ শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করছেন নায়িকা ববিতা

ভাসানী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১৯ নেতা-কর্মীকে বহিষ্কার করলো

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪ ১:১০ পিএম
শেয়ার করুন

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১৯ নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

সাময়িক বহিষ্কার হওয়া বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা হলো- বিশ্ববিদ্যালয়টির শাখা ছাত্রলীগের সভাপতি ইএসআরএম বিভাগের শিক্ষার্থী মানিক শীল, ছাত্রলীগ নেতা ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী হুমায়ুন কবির, একই বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শাওন ঘোষ, সুজন মিয়া, নাইম রেজা, খালেকুজ্জামান নোমান, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা সাদিক ইকবাল, রায়হান আহমেদ শান্ত, মো. আনোয়ার হোসেন অন্তর, গণিত বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা মো. আবিদ হাসান মারুফ, শাখাওয়াত আহমেদ শুভ্র, মো. আব্দুল্লাহ সরকার উৎস, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা নাহিদ হাসান, হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা জাহিদ হাসান, মো. রিফাত হোসেন, সিপিএস বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা ইমতিয়াজ আহমেদ রাজু, মো. ইমরানুল ইসলাম, রসায়ন বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা রানা বাপ্পি এবং একই বিভাগের ছাত্রলীগ নেতা মো. যোবায়ের দৌলা রিয়ন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, বিশেষ ছাত্র সংগঠনের প্রতিহিংসামূলক কার্যকলাপের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের ১৭ আগস্ট প্রদত্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়। কমিটির দেওয়া প্রতিবেদন বিশ্লেষণ করে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত ৪৪তম সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে রিজেন্ট বোর্ডের ২৪৭তম জরুরি সভার অনুমোদনের মাধ্যমে ওই ১৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়।

সাময়িক বহিষ্কার হওয়া শিক্ষার্থীদের চলতি সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণসহ সকল প্রকার একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ ও হলে অবস্থান নিষিদ্ধ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর