1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
‘ভিক্ষুকের টাকা ছিনতাই, গ্রেফতার-১ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

‘ভিক্ষুকের টাকা ছিনতাই, গ্রেফতার-১

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ ৮:২৩ পিএম
শেয়ার করুন

কুমিল্লার তিতাসে ভিক্ষুকের টাকা ছিনতাই করা এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় মঙ্গলকান্দি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ছিনতাইকারীর মো. ফারুক সরকার (৪৫)। তিনি মঙ্গলকান্দি গ্রামের মৃত আব্দুল বারেক সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে জগতপুর-মঙ্গলকান্দি ব্রিজের ওপরে ভিক্ষুক আমির হোসেন (৭০) ও তার স্ত্রী সেলিনা আক্তারের (৫৫) পথরোধ করে তাদের সারাদিনের উপার্জিত ৯০০ টাকা ছিনতাই করে ফারুক ও তার সহযোগীরা। বিষয়টি ভিক্ষুক দম্পতি এলাকাবাসীকে জানায়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়ে ওঠে।
বুধবার (১৭ ডিসেম্বর) সকালে অভিযান চালিয়ে ছিনতাইয়ের সঙ্গে জড়িত ফারুককে গ্রেফতার করে তিতাস থানা পুলিশ।
ভিক্ষুক আমির হোসেন বলেন, আমাদের বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার আমিরাবাদ গ্রামে। আমরা স্বামী-স্ত্রী তিতাস উপজেলার বাতাকান্দি টেগুরা পাড়া আলি মিয়ার বাড়িতে ভাড়া থাকি। মঙ্গলবার দুপুরে মঙ্গলকান্দি হয়ে জগতপুর যাওয়ার পথে ব্রিজে উঠলে তারা কয়েকজন আমাদের আটক করে এবং আমাদের সঙ্গে থাকা ৯০০ টাকা ছিনিয়ে নেয়। অনেক কান্নাকাটি করেছি তবুও টাকাগুলো দেয় নাই। তারা বলে- ‘ভিক্ষুকের টাকা না খাইলে বড়লোক হওয়া যায় না, তাই নিয়ে নিলাম’। এদিকে গ্রেফতারকৃত ফারুক তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত না। আমি জগতপুর থেকে আসার পথে ব্রিজের ওপর তাদেরকে দেখেছি এবং ছিনতাইকারীদের চিনি। তিনি আরও বলেন, পূর্ব শত্রুতার জেরে মঙ্গলকান্দি গ্রামের মানিক ও দুলাল পরিকল্পিতভাবে আমাকে ফাঁসিয়ে দিয়েছে। আমি এর সঠিক তদন্ত চাই।
অপরদিকে এলাকাবাসী বলছেন, ফারুক এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি ওসেবনকারী।
এ বিষয়ে তিতাস থানা ওসি আরিফ হোসেন বলেন, ভিক্ষুকের টাকা ছিনতাই হওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক আমাদের টিম ছিনতাইকারীদের গ্রেফতার করার জন্য মাঠে কাজ শুরু করেছে। বুধবার সকলে ছিনতাই কাজে জড়িত ফারুক নামের একজনকে গ্রেফতার করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *