1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মতলব উত্তরে কারা নির্যাতিত ছাত্রদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

মতলব উত্তরে কারা নির্যাতিত ছাত্রদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা

সম্রাট সিকদার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫ ৮:১৬ পিএম
শেয়ার করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ছাত্রদল নেতার বিরুদ্ধে মিথ্যা, গায়েবি ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। মামলাটি প্রত্যাহারের দাবিতে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।

মামলার আসামি আরিফুল ইসলাম বাবু গজরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তার দাবি, তাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন ও সাংগঠনিকভাবে দুর্বল করতেই এ মামলা দেওয়া হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার ছেংগারচর-মতলব সড়কে বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “ছাত্রদল সবসময় অন্যায় ও দমন-পীড়নের বিরুদ্ধে রাজপথে ছিল, আছে, থাকবে। কিন্তু পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দিয়ে আমাদের ত্যাগী নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য চরম হুমকি।”

বক্তারা আরও বলেন, “অবিলম্বে এই সাজানো মামলা প্রত্যাহার না করা হলে মতলব উত্তর থেকে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। কোনো হামলা-মামলাই কারা নির্যাতিত ছাত্রদল নেতা আরিফুল ইসলাম বাবু’কে দমাতে পারবে না।”

অভিযোগ রয়েছে, ১১নং পশ্চিম ফতেহপুর ইউনিয়নের ফৈলাকান্দী গ্রামের মামলার ঘটনার সময় অভিযুক্ত ছাত্রদল নেতা আরিফুল ইসলাম বাবু ঘটনাস্থলে ছিলেন না। তার বাড়ী গজরা ইউনিয়নের কাশিম-নগর গ্রামে। তার বাড়ী থেকে মামলার ঘটনা যেখানে দেখানো হয়েছে ৮কিলোমিটার দূরত্ব।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় একাধিক ব্যক্তি জানিয়েছেন, ফৈলাকান্দীর মামলায় যে ঘটনা উল্লেখ্য করা হয়েছে সে সময় আরিফুল ইসলাম বাবু নিজ বাড়ীতেই ছিলেন, যাহা বাড়ীর সিসি ক্যামেরার ফুটেছে পর্যবেক্ষণ করলেই দেখা যাবে।

এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা আরিফুল ইসলাম বাবু বলেন, বিগত সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার কারনে আমার বিরুদ্ধে বেশ কয়েকটি রাজনৈতিক মামলা দেওয়া হয়েছিলো। আমি দীর্ঘ দিন কারাভোগ করে জালিমের কারাগার থেকে বের হই। বিএনপির রাজনীতির সাথে জড়িত হওয়ার কারনে এখনো প্রতিমাসে আদালতের বারান্দায় হাজির হতে হয়। ফৈলাকান্দীর যে মামলায় আমাকে আসামি করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক।

“আমি সম্পূর্ণ নির্দোষ। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই আমার বিরুদ্ধে এ মামলা দেওয়া হয়েছে। আমি সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”

অন্যদিকে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, প্রাপ্ত লিখিত অভিযোগের ভিত্তিতে নিয়ম অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *