1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মাদারীপুরে, ‘আমার মেয়েকে নির্যাতন করে হত্যা করা হয়েছে’ - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান গ্রাহকদের: বাজারে আসার পরপরই আইফোন ডুও ফোনের পর্দায় ফাটল পাক-আফগান সীমান্তে নতুন করে উত্তেজনা, গোলাগুলিতে নিহত এক অন্ধ্র উপকূলে আঘাত হানল অতি তীব্র ঘূর্ণিঝড় অর্ণব জাপান ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম বন্ধুসভার প্রীতি ফুটবল ম্যাচে ফাহিম একাদশের জয় অনুমোদনহীন নির্মাণের অভিযোগে কুয়াকাটায় ইস্তানবুল হোটেলের কাজ বন্ধ নেতানিয়াহুর লিকুদ পার্টি কি ক্ষমতা হারাচ্ছে? উত্তেজনায় ইসরায়েলি নির্বাচন ঢাকায় নতুন দুই মেট্রোরেল প্রকল্পে ঠিকাদার নিয়োগে ৪ চুক্তি সই হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব দিল সৌদি আরব

মাদারীপুরে, ‘আমার মেয়েকে নির্যাতন করে হত্যা করা হয়েছে’

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪ ২:০৭ পিএম
শেয়ার করুন

মাদারীপুরের কালকিনিতে নির্যাতন করে নুপুর বেগম (২৩) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ করেছেন নিহতের বাবা। আজ শুক্রবার বিকেলে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

নিহত নুপুর বেগম কালকিনি পৌর এলাকার চরঠেঙ্গামারা গ্রামের রিপন বেপারীর মেয়ে এবং একই এলাকার উত্তর ঠেঙ্গামারা গ্রামের রানা হাওলাদারের স্ত্রী।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, গত শনিবার গৃহবধূ নুপুরকে অসুস্থ অবস্থায় কালকিনি হাসপাতালে ভর্তি করে তার পরিবার। কিন্তু হাসপাতাল থেকে গত বুধবার তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। আজ শুক্রবার দুপুরে ওই গৃহবধূকে পুনরায় অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক নুপুরকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কালকিনি থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করেন। নির্যাতনের কারণে গৃহবধূর মৃত্যু হয়েছে সন্দেহে নিহতের স্বামী রানা হাওলাদার ও তার ননদ ময়ুরি বেগমকে আটক করে পুলিশ।

নিহতের বাবা রিপন বেপারী বলেন, ‘আমার মেয়ে নুপুরকে তার স্বামী রানা ও তার ননদ ময়ুরি নির্যাতন করে হত্যা করেছেন। পরে তাকে হাসপাতালে আনা হয়েছে। আমি এই হত্যার বিচার চাই।’

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারগুব তৌহিদ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী রানা হাওলাদার ও তার ননদ ময়ুরি বেগমকে আটক করা হয়েছে।

এই বিভাগের আরো খবর