1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মা-বাবার কবর জিয়ারত শেষে মনোনয়নপত্র জমা দিলেন কায়কোবাদ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

মা-বাবার কবর জিয়ারত শেষে মনোনয়নপত্র জমা দিলেন কায়কোবাদ

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ ৮:৫৪ পিএম
শেয়ার করুন

মা-বাবার কবর জিয়ারত শেষে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটায় তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেদারুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমেদ মীর, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ভাই কাজী জুন্নুন বসরী ও কাজী শাহ আরেফীন, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন ও সদস্য সচিব মোল্লা মুজিবুল হক।
মনোনয়ন ফরম জমা শেষে বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সাংবাদিকদের বলেন, সকল কিছুর মালিক একমাত্র আমার আল্লাহ। আল্লাহ যেহেতু জালিম হাসিনাকে বিদায় করছে আমাদেরও বিজয় দান করবে ইনশাআল্লাহ।
তিনি বলেন, এখনো পর্যন্ত নির্বাচনের পরিবেশ ঠিক আছে। নির্বাচন কমিশন তাদের প্রতিশ্রুতি রেখেছে। আশা করি এভাবেই তারা জাতিকে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে। তবে একটি ইসলামী দলের লোকেরা ফেইক আইডি, পেজ খুলে অপপ্রচার ও কুৎসা রটাচ্ছে এটি দুঃখজনক। ইসলামী দলগুলো থেকে এমন কর্মকাণ্ড আমরা আশা করি না। সাংবাদিকরা জাতির বিবেক। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে আপনাদের ভূমিকা সবচেয়ে বেশি সহায়ক।
সাবেক ৫ বারের এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে দেখে উপজেলা পরিষদের সামনে জনতার ঢল নামলে নেতাকর্মী ও জনতাকে সরিয়ে দেন তিনি। সবাইকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার আহ্বান জানান

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *