1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মিটফোর্ডে ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা, রুয়েটে বিক্ষোভ - আজকের কাগজ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম:
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

মিটফোর্ডে ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা, রুয়েটে বিক্ষোভ

রুয়েট প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১২ জুলাই, ২০২৫ ৮:২৩ এএম
শেয়ার করুন

রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনার প্রতিবাদে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এসময় তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান

শনিবার (১২ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি প্রাঙ্গণে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সময় ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘যুবদলের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আমার ভাই মরলো কেনো, তারেক জিয়া জবাব চাই’, ‘চাঁদা তুলে পল্টনে, ভাগ যায় লন্ডনে’, ‘যুবদলের অনেক গুন, রাস্তাঘাটে মানুষ খুন’, রাস্তাঘাটে মানুষ মারে, ইন্টেরিম কি করে,’ ‘যুবদলের অনেক গুন, পাথর দিয়ে করছে খুন,’ ‘১২৩৪, চাঁদাবাজ দেশ ছাড়’ ইত্যাদি স্লোগান দেয়।

এ সময় যন্ত্রকৌশল ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হৃদয় বলেন,‘বিগত ১ বছরে আমরা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নামে শতাধিক খুনের ঘটনা দেখেছি। যার অধিকাংশ ছিল অভ্যন্তরীণ কোন্দলে। আমরা এক মনস্টার হাসিনাকে নামিয়েছি, আরেকটাকে নামাতে দ্বিধাবোধ করবো না। আমরা ইন্টেরিমের কাছে জানতে চাই, শহীদের রক্তের উপর বসে দেশের নিরাপত্তা ও বিচার ব্যবস্থার এই ব্যর্থতার কি জবাব দিবেন আপনারা? আমরা অতি দ্রুত সকল হত্যাকাণ্ডের বিচার এবং এই নৃশংসতার অবসান দাবি করছি।

এই বিভাগের আরো খবর