1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মিরপুরে অধ্যক্ষ লাঞ্ছিত.শিক্ষার্থীদের উপর হামলা - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম:
জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি সাবেক সেনা কর্মকর্তা আটক ১৪ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩ শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করছেন নায়িকা ববিতা

মিরপুরে অধ্যক্ষ লাঞ্ছিত.শিক্ষার্থীদের উপর হামলা

মিরপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪ ৫:১৫ পিএম
শেয়ার করুন

রাজধানীর মিরপুরের পল্লবীতে এক অধ্যক্ষকে লাঞ্জিত ও শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে দুষ্কৃতিকারীরা। গত ২ তারিখ সোমবার পল্লবীর ১১ নম্বর মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজে ঘটনাটি ঘটে। এ সময় দুষ্কৃতিকারীদের হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়। এ ঘটনায় মঙ্গলবার প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোস্তফা কামাল খোশনবীশ রাজধানীর পল্লবী থানায় একটি জিডি করেন ।
জিডি সূত্রে জানা গেছে ঘটনার দিন সকাল ১১ টায় মইনুল ইসলাম, ইমরান ইকবাল ,আরাফ আলম ,আকিজুল ইসলাম ইমন ও সুমাইয়া আফরিন নুপুরের নের্তৃত্বে ২০ -২৫ জন দুর্স্কৃতিকারী কলেজের দারোয়ানকে মারধর করে ভিতরে প্রবেশ করে। তারা কলেজে ঢুকে অধ্যক্ষকে খুঁজতে থাকে। এক পর্যায়ে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে আসবাব পত্র ভাংচুর ও লুটপাট করে দুষ্কৃৃতিকারীরা।
মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল খোশনবীশ বলেন ওই দিন দুষ্কৃৃতিকারীরা আমাকে মেরে ফেলার জন্য কলেজে ঢুকে খুঁজতে থাকে। আমার বাসার গেট ভেঙ্গে ফেলে। তারা শিক্ষক শিক্ষার্থীদের উপর হামলা চালায়। আমাকে ভয় দেখিয়ে স্বাক্ষর নিয়ে আতিকুর রহমান নামে অঞ্জাত এক ব্যক্তিতে কলেজের দায়িত্ব দেয়। তারা ভবিষ্যতে আমাকে দিয়ে জোর করে স্বাক্ষর নিয়ে পদত্যাগও করাতে পারে।
তিনি বলেন হামলাকারীরা আমাকে মেরে ফেলার জন্য প্রতিনিয়ত মোবাইলে হুমকি ধমকি দিচ্ছে। আমি আমার জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তারা যে কোন সময় আমার পরিবারের বড় ধরনের ক্ষতি করতে পারে।

এই বিভাগের আরো খবর